রবিবার, আগস্ট ২৩, ২০২৬

পত্নীতলায় আ’লীগ নেতা জামান চৌধুরী আটক

WP Import ২৮ আগস্ট ২০২৫ ০৯:৫৭ অপরাহ্ন
WP Import ২৮ আগস্ট ২০২৫ ০৯:৫৭ অপরাহ্ন
পত্নীতলায় আ’লীগ নেতা জামান চৌধুরী আটক
পত্নীতলায় আ’লীগ নেতা জামান চৌধুরী আটক

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি:


নওগাঁর পত্নীতলায় আওয়ামী লীগের নেতা জামান চৌধুরীকে আটক করেছে পুলিশ। তিনি উপজেলার আকবরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে নিয়োজিত আছেন।
থানা পুলিশ ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৮ আগস্ট) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার মধইল বাজারে অবস্থিত তার মার্কেটের সামনে থেকে তিনি আটক হন। জামান চৌধুরী আকবরপুর ইউনিয়নের চৌধুরী পাড়ার মৃত. কছিমুদ্দীনের পুত্র।

পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মোঃ এনায়েতুর রহমান বলেন, ‘মহাদেবপুর থানায় একটি মামলায় অভিযুক্ত আসামি হিসেবে আওয়ামী লীগের নেতা জামান চৌধুরীকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে নওগাঁ জেলা আদালতের মাধ্যমে পরবর্তী আইনী পদক্ষেপ গ্রহণ করা হবে।’