রবিবার, আগস্ট ২৩, ২০২৬

রাণীনগর ও আত্রাই উপজেলায় নয়া এসিল্যান্ড হিসেবে স্বামী-স্ত্রীর পদায়ন

WP Import ২৮ আগস্ট ২০২৫ ০২:২২ অপরাহ্ন
WP Import ২৮ আগস্ট ২০২৫ ০২:২২ অপরাহ্ন
রাণীনগর ও আত্রাই উপজেলায় নয়া এসিল্যান্ড হিসেবে স্বামী-স্ত্রীর পদায়ন
রাণীনগর ও আত্রাই উপজেলায় নয়া এসিল্যান্ড হিসেবে স্বামী-স্ত্রীর পদায়ন


আব্দুর রউফ রিপন, নওগাঁ প্রতিনিধি:


নওগাঁর রাণীনগরে নয়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) হিসেবে পদায়ন পেয়েছেন নাবিলা ইয়াসমিন। গাজিপুর জেলার সন্তান নাবিলা ইয়াসমিন ৪০তম বিসিএস-এর মাধ্যমে প্রশাসন ক্যাডার হিসেবে চাকরিতে যোগদান করেন। রাণীনগর উপজেলার সহকারি কমিশনার (র্ভূমি) শেখ নওশাদ হাসান সদর উপজেলায় পদায়িত হয়েছেন।

অপরদিকে, জেলার আত্রাই উপজেলায় দীর্ঘদিন শূন্য ছিলো এসি-ল্যান্ড পদটি। এছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার পদটিও শূন্য রয়েছে। অতিরিক্ত দায়িত্ব পালন করে আসছেন রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসান।

সেই আত্রাই উপজেলায় সহকারি কমিশনার (ভূমি) হিসেবে পদায়ন পেয়েছেন মো. নূরে আলম সিদ্দিক। গাইবান্ধা জেলার সন্তান সিদ্দিক ৪০তম বিসিএস-এর মাধ্যমে প্রশাসন ক্যাডার হিসেবে চাকরিতে যোগদান করেন। এসি-ল্যান্ড মো. নূরে আলম সিদ্দিক ও নাবিলা ইয়াসমিন সম্পর্কে স্বামী-স্ত্রী। বৃহস্পতিবার এই দুই কর্মকর্তাকে ফুল দিয়ে নিজ কার্যালয়ে বরণ করে নেন রাণীনগর ও আত্রাই উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসান।

এসময় দুই উপজেলার নয়া এসি-ল্যান্ড কোন প্রকারের হয়রানি ও ভোগান্তি ছাড়াই ভূমি সংক্রান্ত প্রতিটি সেবা সুবিধাভোগীদের মাঝে পৌঁছে দেওয়ার অঙ্গিকার ব্যক্ত করেন। এছাড়া কিছু খারাপ ভূমি কর্মকর্তা-কর্মচারীদের নানা অবৈধ কর্মকাণ্ডের কারণে ভূমি অফিস সম্পর্কে সাধারণ মানুষের মাঝে বছরের পর বছর যে নেতিবাচক ধারণার সৃষ্টি হয়েছে সেই ধারণা দূর করে ভূমি অফিস সম্পর্কে পজেটিভ ধারণা সৃষ্টিতে কাজ করার জন্য উপজেলার সকল শ্রেণি পেশার মানুষের কাছে সার্বিক সহযোগিতা কামনা করেছেন এই দুই কর্মকর্তা।