পুঠিয়ায় ভুট্টাখেতে বৃদ্ধার ক্লুলেস হত্যা মামলার প্রধান আসামি ফিরোজকে সাভার থেকে গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক :
র্যাব-৫, সিপিএসসি, রাজশাহী ও র্যাব-৪, সিপিসি-২, সাভার ক্যাম্পের একটি আভিযানিক দল বুধবার (২৭ আগস্ট) বিকাল-৫:২০ ঘটিকায় ঢাকার সাভার থানার কলমা এলাকায় অভিযান চালিয়ে রাজশাহীর পুঠিয়ায় ভুট্টাখেতে বৃদ্ধার ক্ষত-বিক্ষত লাশ শীর্ষক চাঞ্চল্যকর ক্লুলেস হত্যা মামলার প্রধান আসামি ফিরোজ (২৫) গ্রেফতার করেছে। ধৃত আসামী পুঠিয়া থানার উৎালপুরের সাইদৃর রহমানের ছেলে। খবর বিজ্ঞপ্তির।
বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, নিহত ভিকটিম একজন গৃহিণী। গত ২৬ মে বিকাল আনুমানিক ৫:৩০ ঘটিকায় পালিত ছাগল আনার জন্য উজালপুর বিলে যায়। ছাগল নিয়ে বাড়ি না আসলে বৃদ্ধার ছেলে এরশাদ তার ফুফাতো ভাইকে নিয়ে উজালপুর বিলে যায় এবং তার মায়ের পালিত ২ টি ছাগল বাধা অবস্থায় দেখতে পায়। তখন মাকে না পেয়ে খোঁজাখুজির একপর্যায়ে এজাহারে উল্লিখিত ৬ জন দৌড়ে পালিয়ে যায়।
পরবর্তীতে রাত আনুমানিক সাড়ে ৮ টায় পুঠিয়ার উজালপুর গ্রামস্থ জনৈক ইদ্রিস এর ভুট্টা খেতে এক নারীর ওড়না দ্বারা মুখ ও গলা পেঁচানো অবস্থায় লাশ পাওয়া যায়। তখন বৃদ্ধার ছেলে ওড়না সরিয়ে তার মায়ের লাশ শনাক্ত করে। ভিকটিমকে ২৬ মে ২০২৫ বিকাল আনুমানিক সাড়ে ৫ টা হতে রাত ৮ টার মধ্যে যে কোন সময় উক্ত ঘটনাস্থলে অজ্ঞাতনামা কারণে হত্যা করেছে বলে ভিকটিমের ছেলে জানায়।
ওই ঘটনায় পুঠিয়া থানায় নিহত ভিকটিমের ছেলে বাদী হয়ে একটি অজ্ঞাতনামা হত্যা মামলা দায়ের করে। উক্ত ঘটনায় জড়িত আসামিদেরকে গ্রেফতারের জন্য অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র্যাব ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে।
আসামিকে সংশ্লিষ্ট থানায় জিডি মূলে হস্তান্তর করা হয়েছে।