রবিবার, আগস্ট ২৩, ২০২৬

সাপাহারে বাসের ধাক্কায় পাঁচজন গুরুতর আহত

WP Import ২৭ আগস্ট ২০২৫ ১০:৪৬ অপরাহ্ন
WP Import ২৭ আগস্ট ২০২৫ ১০:৪৬ অপরাহ্ন
সাপাহারে বাসের ধাক্কায় পাঁচজন গুরুতর আহত
সাপাহারে বাসের ধাক্কায় পাঁচজন গুরুতর আহত

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:


বাস ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নওগাঁর সাপাহারে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজনসহ পাঁচজন গুরুতর আহত হয়েছে। আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বুধবার (২৭ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার সদরের সাপাহার-খঞ্জনপুর রাস্তায় রিয়াজুল জান্নাত মহিলা হাফেজিয়া মাদ্রাসার গেটের সামনে এই দুর্ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে উপজেলার মধইল হতে নওগাঁগামী একটি যাত্রীবাহী বাস উপজেলা সদরে প্রবেশের সময় সাপাহার হতে খঞ্জনপুর গামী একটি যাত্রীবাহী ভ্যানকে ধাক্কা দিলে চালক ও যাত্রীসহ ভ্যানটি বাসের নিচে ঢুকে যায়। এসময় ভ্যানচালক আব্দুস সামাদ (৩৬) ও উপজেলার ইসলামপুর গ্রামের আলমগীর হোসেন (৪০) তার স্ত্রী ববিতা খাতুন (৩২) তার মেয়ে আয়েশা খাতুন (৫) এবং একই গ্রামের নাজমুল হোসেন (২৮) আহত হয়। উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে এলে প্রাথমিক চিকিৎসা শেষে সবার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রত্যেককে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।