রবিবার, আগস্ট ২৩, ২০২৬

রাকসু নির্বাচন পিছানোকে বানচালের ষড়যন্ত্র আখ্যা দিয়ে ছাত্রশিবিরের বিক্ষোভ

WP Import ২৭ আগস্ট ২০২৫ ১০:৪১ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
WP Import ২৭ আগস্ট ২০২৫ ১০:৪১ অপরাহ্ন
রাকসু নির্বাচন পিছানোকে বানচালের ষড়যন্ত্র আখ্যা দিয়ে ছাত্রশিবিরের বিক্ষোভ
রাকসু নির্বাচন পিছানোকে বানচালের ষড়যন্ত্র আখ্যা দিয়ে ছাত্রশিবিরের বিক্ষোভ

রাবি প্রতিবেদক:


রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে ভোট গ্রহণের তারিখ ১৩ দিন পেছানোর ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন। এই সিদ্ধান্তকে নির্বাচন বানচালের ষড়যন্ত্র আখ্যা দিয়ে ‘নির্দিষ্ট একটি দলের’ একতরফা দাবির পরিপ্রেক্ষিতে নির্বাচন পেছানোর প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল করেছে শাখা ছাত্রশিবিরের নেতা-কর্মীরা।

বুধবার (২৭ আগস্ট) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গনে জমায়েত হয়ে সেখান থেকে একটি মিছিল বের করেন তারা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রাকসুর কোষাধ্যক্ষের কার্যালয়ের সামনে মিলিত হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা।

শিবিররে অভিযোগ, নির্বাচন কমিশন সম্পূর্ণ অযৌক্তিকভাবে ভোট গ্রহণের তারিখ ১৩ দিন পিছিয়েছে। গতকাল তৃতীয় দফায় মনোনয়নপত্র উত্তোলনের সময় পেছানো হয়েছে। আজ ভোট গ্রহণের তারিখও পেছানো হলো। একটি গোষ্ঠীকে সুযোগ দিতে একের পর এক এভাবে সময় পেছানো হয় তাহলে, শেষ পর্যন্ত নির্বাচন হওয়া নিয়েও আশঙ্কার জন্ম দেয়। ছাত্রশিবির শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে। নির্বাচন বানচালের কোনো ধরনের ষড়যন্ত্র শিক্ষার্থীরা মেনে নিবে না।

রাবি শাখা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক মুজাহিদ ফয়সাল বলেন, শুরু থেকেই প্রশ্ন উঠেছিল, রাকসু নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে। কারন, নির্বাচন কমিশনের সাতজন সদস্যের মধ্যে পাঁচজনই একটি নির্দিষ্ঠ গোষ্ঠীর। তারা শুরু থেকেই নির্দিষ্ঠ ওই দলের এজেন্ডা বাস্তবায়ন করে আসছে। এমনকি ১৭ টি হলে প্রভোস্টদের মধ্যে ১২জনই নির্দিষ্ট ওই দলের মতাদর্শের। তারাও ওই গোষ্ঠীর পারপাস সার্ভ করে চলেছে। দলদার, তাবেদার নির্বাচন কমিশন ও প্রিজাইডিং অফিসারদের দিয়ে নির্বাচন নিরপেক্ষভাবে পরিচালনা করা সম্ভব না।