বেতন বৃদ্ধির দাবিতে সরকারি বিদ্যালয়ের কর্মচারিদের স্মারকলিপি

নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ সরকারি মাধ্যমিক বিদ্যালয় বেসরকারি কর্মচারী সমিতি বেতন বৃদ্ধির দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে। রাজশাহী বিভাগ ও জেলার নেতৃবৃন্দ বুধবার (২৭ আগস্ট) বেলা ১২টার দিকে স্মারকলিপি প্রদান করা হয়। এর আগে তারা রাজশাহী কোর্ট শহীদ মিনার থেকে মিছিল নিয়ে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ করেন। পরে তারা এই স্মারকলিপি দেন।
এ সময়ে কর্মচারিরা বলেন, দীর্ঘদিন ধরে এই সকল শিক্ষা প্রতিষ্ঠান তারা কাজ করছেন। কাজ কাজ করতে তারা অনেকেই অবসরে চলে গেছেন। কিন্তু তাদের বেতন ভাতা বাড়ানো হয়নি। মাত্র ৩ থেকে ৫ হাজার টাকা তাদের বেতন ভাতা। তারা মাসিক ১৫ থেকে ১৮ হাজার টাকা বেতন ভাতা প্রদান করার জন্য সরকারের প্রতি অনুরোধ জানান। সেই সাথে তাদেরকে রাজস্ব খাতে নিয়ে যাওয়ার আহ্বান জানান বক্তারা।
এর সাথে তারা সাত দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো-বাংলাদেশ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের বেসরকারি সকল কর্মচারিদের চাকুরি জাতীয়করণ করা। অর্থ বিভাগ কর্তৃক প্রকাশিত ২০১৮ সালের বিধি মোতাবেক সকল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের বেসরকারি কর্মচারীদের আউটসোর্সিংয়ের আওতায় নিয়োগ প্রদান করা, চাকুরি স্থায়ীকরণ/আউটসোর্সিং না হওয়া পর্যন্ত মাসে ডে লেবারের মজুরি হিসেবে ১৫ থেকে ১৮ হাজার টাকা দেয়া। যতদিন চাকরি জাতীয়করণ না হয় ততদিন যৌক্তিক হারে বেতন প্রদানের সকল ব্যবস্থা গ্রহণ করা। চাকুরি জাতীয়করণ না হলে পেনশন ও এককালীন অনুদানের ব্যবস্থা গ্রহণ করা, সরকারিবিধি অনুযায়ী বেসরকারি কর্মচারিদের চাকরি স্থায়ীকরণ না করে, ‘মাধ্যমিক অধিদপ্তরে’কোন শূন্যপদে নিয়োগ না দেওয়া ও ব্রিটিশ আইন বাতিল করে (বাসমাবিবেসকস) এর কর্মচারীদের চাকুরি জাতীয়করণের দেশীয় আইন বাস্তবায়ন করার দাবি জানান।
এ সময়ে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারি মাধ্যমিক বিদ্যালয় বেসরকারি কর্মচারী সমিতি রাজশাহী জেলা ও বিভাগীয় শাখার সভাপতি হাবিবুর রহমান, সহ-সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক সাব্বির হোসেন ও কোষাধ্যক্ষ সেলিম সরকার। এছাড়াও সংগঠনের সদস্য শফিকুল, পারুল, আশা, শাহাদৎ, মিজানুর, নাদিম মন্ডল ও হিরুসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।