রবিবার, আগস্ট ২৩, ২০২৬

পারিবারিক কলহে গৃহবধুর আত্মহত্যা

WP Import ২৭ আগস্ট ২০২৫ ০৯:২৯ অপরাহ্ন
WP Import ২৭ আগস্ট ২০২৫ ০৯:২৯ অপরাহ্ন

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি:


নওগাঁর বদলগাছীতে তরকারিতে স্বাদ না হওয়ায় স্বামীর সঙ্গে ঝগড়া করে আত্মহত্যা করেছেন গৃহবধূ। এ ঘটনায় থানায় আত্মহত্যা প্ররোচনা মামলা করেছে গৃহবধূর পরিবার। এই মামলায় শাশুড়িকে গ্রেফতার করা হয়েছে। স্বামী পলাতক আছে।

ঘটনাটি উপজেলার পাহাড়পুর ইউনিয়নের জগদীশপুর গ্রামে। এই গৃহবধূর নাম ঝর্ণা খাতুন। বুধবার (২৭ আগস্ট) সকাল ৬টায় ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা চালায়। উদ্ধার করে জয়পুরহাট সদর হাসপতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

পুলিশ জানিয়েছে, ঝর্ণা খাতুনের স্বামী আকাশ হোসেন মঙ্গলবার রাতে বাসায় খাবার খেতে বসেন। তরকারিতে স্বাদ ভালো না হওয়ায় স্ত্রী ঝর্না খাতুনকে গালিগালাজ করেন তিনি। এ নিয়ে উভয়ের মধ্যে ঝগড়া শুরু হয়। এক পর্যায় আকাশ স্ত্রী ঝর্ণাকে রাতেই বাড়ি থেকে বের হয়ে যেতে বলেন। ঝর্ণা ভোরে উঠে বাবার বাড়ি যাওয়ারও প্রস্তুতি নেয়। এ সময় আবারও তারা দুজনে ঝগড়ায় জড়িয়ে পড়ে।
স্বামীর উপর অভিমান করে সকাল ৬ টায় ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করার চেষ্টা করে ঝর্না। দরজা ভেঙে ঝর্ণাকে উদ্ধার করে প্রথমে জামালগঞ্জ বাজারে স্থানীয় ডাক্তারের কাছে নিয়ে যায়। সেখানে না হওয়ায় জয়পুরহাট সদর হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।

ঝর্ণার মামা জহুরুল ইসলাম বলেন, ঝর্ণাকে মারধর করে হত্যা করা হয়েছে। সে মাঝেমধ্যে ঝর্ণাকে মারতো। অনেকবার নিয়ে গিয়ে চিকিৎসা করেছি।
বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) আনিছুর রহমান বলেন, আত্মহত্যা প্ররোচনায় মামলা হয়েছে। শাশুড়ি পেয়ারা বেগমকে গ্রেফতার করা হয়েছে। স্বামী পলাতক রয়েছে। তাকেও গ্রেফতারের চেষ্টা চলছে।