রবিবার, আগস্ট ২৩, ২০২৬

ঠাকুরগাঁও সীমান্ত দিয়ে ১১ জনকে ঠেলে পাঠল বিএসএফ

WP Import ২৭ আগস্ট ২০২৫ ১২:৫৬ অপরাহ্ন জাতীয়
WP Import ২৭ আগস্ট ২০২৫ ১২:৫৬ অপরাহ্ন
ঠাকুরগাঁও সীমান্ত দিয়ে ১১ জনকে ঠেলে পাঠল বিএসএফ
ঠাকুরগাঁও সীমান্ত দিয়ে ১১ জনকে ঠেলে পাঠল বিএসএফ


সোনার দেশ ডেস্ক :


ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে দিয়ে ১১ বাংলাদেশি নাগরিককে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাদের আটক করেছে।

মঙ্গলবার (২৬ আগস্ট) ভোর সাড়ে ৬টার দিকে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধীনস্থ বাশালগাঁও বিওপি দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৩৫১/১-এস সংলগ্ন এলাকা দিয়ে বিএসএফ তাদের বাংলাদেশে প্রবেশ করায়।

৪২ বিজিবি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, আটককৃতদের মধ্যে দুইজন পুরুষ, চারজন নারী এবং পাঁচজন শিশু রয়েছে। তাদের সবার বাড়ি সাতক্ষীরা জেলার কলারোয়া থানার বিভিন্ন গ্রামে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানান, তারা ৫-৬ বছর আগে কাজের সন্ধানে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতের মুম্বাইয়ে যান। ৮-১০ দিন আগে মুম্বাই পুলিশ তাদের গ্রেপ্তার করে সীমান্তে হস্তান্তর করে।

বিজিবি জানায়, আটক ব্যক্তিদের জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন ও অন্যান্য নথি যাচাই করে তাদের বাংলাদেশের নাগরিক হিসেবে নিশ্চিত হওয়া গেছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের হরিপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজিবি জানায়, সীমান্তে মানবপাচার ও অবৈধ অনুপ্রবেশ রোধে তাদের কঠোর নজরদারি অব্যাহত রয়েছে এবং এ ব্যাপারে স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করা হয়েছে।
তথ্যসূত্র: রাইজিংবিডি