সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন অপসারণের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মহানগরীর তালাইমারি এলাকায় আদর্শ উচ্চ বিদ্যালয়ের সামনে অবস্থিত সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন অপসারণের দাবি জানিয়েছে শিক্ষার্থীরা। মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে ওই এলাকায় মানববন্ধন শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারী ও এলাকাবাসী।
তারা প্রায় পৌনে একঘন্টা এই মানববন্ধন করেন। মানববন্ধন থেকে তারা দ্রুত সময়ের মধ্যে আদর্শ স্কুল সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন অপসারনের দাবি জানান। তারা একমাসের সময় দেন। এই একমাসের মধ্যে দাবি না মানলে কঠোর আন্দোলনের ঘোষণা দেন বক্তারা।
আদর্শ স্কুল, রাণীনগর নৈশ বিদ্যালয় ও রুয়েট-এর শিক্ষার্থীবৃন্দ এবং এলাকাবাসীর আয়োজনে মানববন্ধনে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ^বিদ্যালয়ের উপরেজিস্টার মোস্তাফিজ রহমান মুন্নু, রাজশাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাদেকুল ইসলাম, সহকারী শিক্ষক সিদ্দিকুর রহমান, জোবাইদা নাহার, প্রশান্ত কুমার সিংহ রায়, হাফিজুর রহমান, আরিফা আখতার, এরশাদ আলী, সাবিনা শারমিন, মাহবুবা আলম, নাদিরা খাতুন, শীলা ঘোষ, মামুনুর রশিদ, মাসুদ করিম ও সাব্বির হোসেন, খোরশেদ আলম (রিংকু), কমল সরকার, রফিকুল ইসলাম রফিক, বোরহান ও জুয়েলসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।