রবিবার, আগস্ট ২৩, ২০২৬

দুর্গাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের উন্নতমানের খাবার বিতরণ

WP Import ২৬ আগস্ট ২০২৫ ১০:৫১ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
WP Import ২৬ আগস্ট ২০২৫ ১০:৫১ অপরাহ্ন
দুর্গাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের উন্নতমানের খাবার বিতরণ
দুর্গাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের উন্নতমানের খাবার বিতরণ

নিজস্ব প্রতিবেদক:


বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি শতাধিক রোগীর মাঝে উন্নতমানের খাবার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরের দিকে তারেক রহমানের পক্ষে রোগিদের সাথে সৌজন্যে সাক্ষাৎ এবং তাদের হাতে এসব খাবার তুলে দেন লন্ডন প্রবাসী বিএনপি নেতা রেজাউল করিম।
খাবার বিতরণের সময় উপস্থিত ছিলেন দূর্গাপুর পৌর ও উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

এসময় লন্ডন প্রবাসী রেজাউল করিম বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাম্য ও মানবতার বিএনপি গড়ার লক্ষ্যে রোগিদের মাঝে পুষ্টিকর খাবার বিতরণ করা হয়েছে। তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী আমাদের এ মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।