রবিবার, আগস্ট ২৩, ২০২৬

সাপাহারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে উপজেলা বিএনপির নেতৃবৃন্দ

WP Import ২৬ আগস্ট ২০২৫ ০৯:৫২ অপরাহ্ন
WP Import ২৬ আগস্ট ২০২৫ ০৯:৫২ অপরাহ্ন
সাপাহারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে উপজেলা বিএনপির নেতৃবৃন্দ
সাপাহারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে উপজেলা বিএনপির নেতৃবৃন্দ

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:


নওগাঁর সাপাহার উপজেলার কাড়িয়াপাড়া গ্রামে সম্প্রতি অগ্নিকা-ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে সাপাহার উপজেলা বিএনপির নেতৃবৃন্দ। মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম চৌধুরী বেনুর নেতৃত্বে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্ত চারটি পরিবারকে আর্থিক সহায়তা হিসেবে নগদ ৪৫ হাজার টাকা ক্ষতিগ্রস্ত মাওলানা আলতাফ হোসেনের হাতে তুলে দেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব রফিকুল ইসলাম চৌধুরী বেণু, এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহিম, সহ-সভাপতি ও পাতাড়ি ইউনিয়ন সাবেক চেয়ারম্যান তরিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আনসারী,সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, উপজেলা যুবদলের দলের আহ্বায়ক আক্কাস আলী, পাতাড়ী ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আব্দুল গফুর, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ইমাম হোসেন রিফাত, সদস্য সচিব হাসান আলী, কলেজ শাখা ছাত্রদলের সভাপতি ওয়ালিউল ইসলাম নাঈম সহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

সহায়তা প্রদানকালে উপজেলা বিএনপির সভাপতি মোঃ রফিকুল ইসলাম চৌধুরী বেনু বলেন, “দুঃসময়ে মানুষের পাশে দাঁড়ানোই বিএনপির ঐতিহ্য। অগ্নিকা-ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কষ্টে আমরা ব্যথিত। বিএনপি সবসময় অসহায় মানুষের পাশে থাকবে।”
অগ্নিকা-ে সর্বস্ব হারানো পরিবারগুলো আর্থিক সহায়তা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বিএনপি নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান।