রবিবার, আগস্ট ২৩, ২০২৬

কাটাখালীতে নারী সমাবেশ অনুষ্ঠিত

WP Import ২৬ আগস্ট ২০২৫ ০৯:৫২ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
WP Import ২৬ আগস্ট ২০২৫ ০৯:৫২ অপরাহ্ন
কাটাখালীতে নারী সমাবেশ অনুষ্ঠিত
কাটাখালীতে নারী সমাবেশ অনুষ্ঠিত

তথ্যবিবরণী:


সোমবার (২৫ আগস্ট) রাজশাহী পবা উপজেলাধীন কাটাখালী উচ্চ বালিকা বিদ্যালয় হলরুমে রাজশাহী জেলা তথ্য অফিসের আয়োজনে তারুণ্যনির্ভর, উন্নত, সমৃদ্ধ, বৈষম্যহীন ও জবাবদিহিতামূলক বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়। রাজশাহী জেলা শিক্ষা অফিসার মো. আব্দুল ওয়াহাব এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা তথ্য অফিসের পরিচালক তাজকিয়া আকবরী তাজকিয়া আকবরী।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাল্যবিবাহ ও মাদক সামাজিক ব্যাধি। এ বিষয়গুলো নিয়ে আমাদের আরও সচেতন হতে হবে। বাল্যবিয়ের কারণে পরিবারগুলো টেকসই হচ্ছে না, ভেঙ্গে যাচ্ছে।
সভাপতির বক্তব্যে জেলা শিক্ষা অফিসার ছেলে-মেয়েদের স্কুল থেকে ঝরে পড়া, মোবাইল আসক্তি, ডেঙ্গু, পরিবেশ সংরক্ষণ, গুজব ও অপপ্রচার রোধ নিয়ে আলোকপাত করেন।

সমাবেশে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন জেলা সহকারী পরিদর্শক মো. সেলিম আব্দুল্লাহ আল মাহমুদ, সহকারী পরিচালক আব্দুল আহাদ, স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি এবং সহকারী তথ্য অফিসার হুমায়রা সুলতানা। ১৫০ জন অভিভাবকের উপস্থিতিতে সমাবেশ শেষে চলচ্চিত্র প্রদর্শন করা হয়।