রবিবার, আগস্ট ২৩, ২০২৬

কাটাখালীতে ৬শ গ্রাম গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ১

WP Import ২৬ আগস্ট ২০২৫ ০৯:৫১ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
WP Import ২৬ আগস্ট ২০২৫ ০৯:৫১ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক:


নগরীর কাটাখালী থানার অভিযানে ৬শ গ্রাম গাঁজাসহ ১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত আসামি মোসা: আসমিনা বেগম (৩০) কাটাখালী থানার দেওয়ানপাড়ার মো: জহুরুল ইসলামের স্ত্রী।
আরএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঘটনা সূত্রে জানা যায়, সোমবার ( ২৫ আগস্ট) দুপুরে আরএমপি’র কাটাখালী থানার অফিসার ইনচার্জ আব্দুল মতিন এর সার্বিক তত্ত্বাবধানে এসআই মো: নাদিম উদ্দীন ও তার টিম মাদকদ্রব্য উদ্ধার, ওয়ারেন্ট তামিল ও বিশেষ অভিযান পরিচালনা করছিল। এসময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন থানা এলাকার দেওয়ানপাড়ায় একজন গাঁজা বিক্রি করছে।

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে থানা পুলিশের ঐ টিম দুপুর পৌনে ৩টায় কাটাখালী থানার দেওয়ানপাড়ায় অভিযান পরিচালনা করে আসামি আসমিনা বেগমকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে। এসময় তার হেফাজত থেকে ৬শ গ্রাম গাঁজা জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে কাটাখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।