রবিবার, আগস্ট ২৩, ২০২৬

গোদাগাড়ীতে রক্ষাগোলা সংগঠনের হিসাবরক্ষণ ও নথি ব্যবস্থাপনা প্রশিক্ষণ অনুষ্ঠিত

WP Import ২৬ আগস্ট ২০২৫ ০৯:৪৯ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
WP Import ২৬ আগস্ট ২০২৫ ০৯:৪৯ অপরাহ্ন
গোদাগাড়ীতে রক্ষাগোলা সংগঠনের হিসাবরক্ষণ ও নথি ব্যবস্থাপনা প্রশিক্ষণ অনুষ্ঠিত
গোদাগাড়ীতে রক্ষাগোলা সংগঠনের হিসাবরক্ষণ ও নথি ব্যবস্থাপনা প্রশিক্ষণ অনুষ্ঠিত

সংবাদ বিজ্ঞপ্তি:


মঙ্গলবার (২৬ আগষ্ট) রাজশাহীর গোদাগাড়ী উপজেলার আইহাই ধোপাপাড়া রক্ষাগোলা সমাজগৃহে সিসিবিভিও, রাজশাহীর আয়োজনে ও ব্রেড ফর দি ওর্য়াল্ড, জার্মানীর সহযোগিতায় দিনব্যাপী রক্ষাগোলা সংগঠনের হিসাবরক্ষণ ও নথি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে ৯টি রক্ষাগোলা সংগঠনের ৩৬ জন নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণে উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন ধোপাপাড়া রক্ষাগোলা গ্রাম সমাজ সংগঠনের মোড়ল শ্রী নারায়ণ রাই। প্রশিক্ষণে আলোচ্য সূচি ছিল, “রক্ষাগোলা সংগঠনের কাঠামো, নেতৃত্বের কাজ ও সাংগঠনিক জবাবদিহিতা, হিসাবরক্ষণ ও নথি ব্যবস্থাপনার গুরুত্ব; সংগঠনে লেনদেন প্রক্রিয়া ও হিসাবরক্ষণ; হাতে কলমে রেজিষ্টার লেখা ও হিসাব নিকাশ এবং গ্রাম সংগঠনে রক্ষাগোলা নেতৃত্ব ও সিসিবিভিও’র কাজ।”
দিনব্যাপী প্রশিক্ষণে সহায়ক হিসেবে দায়িত্ব পালন করেন সিসিবিভিও’র সহকারী কর্মসূচি সমন্বয়কারী মোঃ শাহাবুদ্দিন, উর্দ্ধতন কর্মসূচি কর্মকর্তা মো: নিরাবুল ইসলাম ও উর্দ্ধতন কর্মসূচি কর্মকর্তা সৌমিক ডুমরী। এছাড়াও প্রশিক্ষণে সহযোগিতা করেন কর্মসূচি কর্মকর্তা রতনা মুর্মু, যোশেফ হাঁসদা ও সমাজ সংগঠক ভবেশ লাকড়া।