নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টর নূর-ই-আলমকে সাময়িক বহিস্কার
সংবাদ বিজ্ঞপ্তি:
নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন বিভাগের সহকারী অধ্যাপক ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ.জে.এম. নূর-ই-আলমের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো এবং আইন বিভাগের শিক্ষার্থীদের আনীত অভিযোগ ও উদ্ভুত পরিস্থিতি বিবেচনা করে তাঁকে সাময়িক বহিস্কারের সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া বিষয়টি পর্যালোচনার জন্য তিন ছাত্র প্রতিনিধিসহ সাত সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়।
উক্ত কমিটিকে ৩ কর্মদিবসের মধ্যে চূড়ান্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়। কমিটির প্রতিবেদনের ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়।