রবিবার, আগস্ট ২৩, ২০২৬

হত্যা মামলার আসামিকে হত্যা, যুবক গ্রেফতার

WP Import ২৬ আগস্ট ২০২৫ ০৯:০২ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
WP Import ২৬ আগস্ট ২০২৫ ০৯:০২ অপরাহ্ন
হত্যা মামলার আসামিকে হত্যা, যুবক গ্রেফতার
হত্যা মামলার আসামিকে হত্যা, যুবক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:


রাজশাহীতে হত্যা মামলার আসামিকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার ঘটনায় এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব। র‌্যাব-৫ এর রাজশাহী সিপিএসসির একটি দল সোমবার দিবাগত রাত দেড়টার দিকে পুঠিয়া উপজেলার আগলা গ্রাম থেকে তাকে গ্রেফতার করে।

গ্রেফতার এই যুবকের নাম ফয়সাল (২৬)। তিনি রাজশাহীর দুর্গাপুর উপজেলার হোজা অনন্তকান্দি গ্রামের বাসিন্দা। সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, গত ১৪ মে দুর্গাপুরে পূর্ব শত্রুতার জের ধরে মারামারির ঘটনায় হাসিবুর নামে এক ব্যক্তির মৃত্যু হয়। ওই ঘটনায় গত ১৫ মে দুর্গাপুর থানায় একটি হত্যা মামলা হয়। এ মামলার এজাহারনামীয় আসামি ছিলেন ওয়াজেদ আলী নামের এক ব্যক্তি। তিনি হত্যা মামলায় গ্রেফতার হয়েছিলেন। জামিনে মুক্ত হয়ে তিনি এলাকায় অবস্থান করছিলেন। গত ১০ আগস্ট ওয়াজেদ আলী তার ছেলেকে নিয়ে হোজা বিলে নিজের পান বরজে কাজ করছিলেন। এ সময় একই গ্রামের কমপক্ষে ৩০ থেকে ৩৫ জন লাঠি, লোহার রড, হাসুয়া ও রামদা দিয়ে তার ওপর অতর্কিত হামলা চালান এবং গুরুতর জখম করেন।

পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওয়াজেদ আলী মরা যান। এ ঘটনায় নিহত ওয়াজেদ আলীর স্ত্রী বাদী হয়ে একটি হত্যা মামলা করেন। এ মামলায় ফয়সালকে গ্রেফতার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।