রবিবার, আগস্ট ২৩, ২০২৬

২৪ টাকা কেজি দরে আটা বিক্রি শুরু ১ সেপ্টেম্বর

WP Import ২৬ আগস্ট ২০২৫ ০৮:৫৯ অপরাহ্ন জাতীয়
WP Import ২৬ আগস্ট ২০২৫ ০৮:৫৯ অপরাহ্ন
২৪ টাকা কেজি দরে আটা বিক্রি শুরু ১ সেপ্টেম্বর
২৪ টাকা কেজি দরে আটা বিক্রি শুরু ১ সেপ্টেম্বর

সোনার দেশ ডেস্ক:


দেশে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা ও স্বল্প আয়ের মানুষের জন্য ন্যায্যমূল্যে খাদ্য সরবরাহ নিশ্চিত করতে কাজ করছে খাদ্য মন্ত্রণালয়। এরই ধারাবাহিকতায় আগামী ১ সেপ্টেম্বর থেকে উপজেলা পর্যায়ে প্রতিদিন ১ মেট্রিক টন খোলা আটা বিক্রি করা হবে। সাধারণ মানুষ নির্ধারিত বিক্রয়কেন্দ্র থেকে প্রতি কেজি আটা ২৪ টাকায় কিনতে পারবেন।

মঙ্গলবার (২৬ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা এ এম ইমদাদুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
এতে বলা হয়, সারা দেশের সিটি করপোরেশন, শ্রমঘন জেলা-উপজেলা ও জেলা সদর পৌরসভায় চালু রয়েছে খোলা বাজারে খাদ্যশস্য বিক্রয় (ওএমএস সাধারণ) কার্যক্রম। এই কার্যক্রমে ভর্তুকি মূল্যে চাল ও আটা বিক্রি করা হচ্ছে।
তথ্যসূত্র: রাইজিংবিডি