রবিবার, আগস্ট ২৩, ২০২৬

পত্নীতলায় ভুয়া মেডিসিন কারখানার সন্ধান : মালামাল জব্দ ও জরিমানা

WP Import ২৬ আগস্ট ২০২৫ ০৮:৫০ অপরাহ্ন
WP Import ২৬ আগস্ট ২০২৫ ০৮:৫০ অপরাহ্ন
পত্নীতলায় ভুয়া মেডিসিন কারখানার সন্ধান : মালামাল জব্দ ও জরিমানা
পত্নীতলায় ভুয়া মেডিসিন কারখানার সন্ধান : মালামাল জব্দ ও জরিমানা

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি:


নওগাঁর পত্নীতলায় ভেটেরিনারী ব্যবহৃত বিভিন্ন ঔষধের ভুয়া কারখানায় প্রায় তিন লাখ টাকার মালামাল জব্দ করা হয়েছে। পরে ওই মালিককে ৪৮ হাজার টাকা ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়। এছাড়াও জব্দকৃত বিভিন্ন ঔষধ উদ্ধার করে নষ্ট করা হয়েছে।

মঙ্গলবার (২৬ আগস্ট) বিকালে উপজেলার নজিপুর পৌর এলাকার নতুনহাট মোড়ের একটি ভাড়া বাসায় এসব কার্যক্রম দীর্ঘদিন যাবত চালিয়ে আসছিলো প্রতারক চক্রটি। সরকারি অনুমোদন বিহীন ভুয়া কারখানার অভিযুক্ত মালিক দম্পতি হামিদুর রহমান ও সাবিনা ইয়াসমিন হিরার কাছ থেকে এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুয়েল মিয়া মোট ৪৮ হাজার টাকা জরিমানা আদায় করেন। জানা যায়, তাদের বাড়ি জেলার ধামইরহাট উপজেলার আগ্রাদ্বিগুণ এলাকায়। এসময় উপস্থিত ছিলেন পত্নীতলা উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ আশীষ কুমার দেবনাথ।

ভূয়া জব্দকৃত বিভিন্ন ঔষধ গুলো অ্যান্টেবায়োটিক, পশুর ক্যালসিয়াম, জিংক, আয়রণ ইত্যাদি। এতে রাজধানীর ঢাকাসহ পাকিস্তানের লাহোরের নাম ঠিকানা সম্বলিত মোড়কজাত প্যাকেটে এসব নামী ও দামী কোম্পানির নামে বাজারে বিপণন করে সাধারণ ক্রেতাদের সাথে প্রতারণা করে আসছিলো।