শনিবার, আগস্ট ২২, ২০২৬

হাইকোর্টের বিচারপতি হলেন সারজিস আলমের শ্বশুর

WP Import ২৬ আগস্ট ২০২৫ ০৮:২৮ অপরাহ্ন জাতীয়
WP Import ২৬ আগস্ট ২০২৫ ০৮:২৮ অপরাহ্ন
হাইকোর্টের বিচারপতি হলেন সারজিস আলমের শ্বশুর
হাইকোর্টের বিচারপতি হলেন সারজিস আলমের শ্বশুর

সারজিস আলম ও অ্যাডভোকেট মো. লুৎফর রহমান

সোনার দেশ ডেস্ক:


সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে নতুন নিয়োগ পাওয়া ২৫ জনের মধ্যে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা সারজিস আলমের শ্বশুর অ্যাডভোকেট মো. লুৎফর রহমান বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছেন। তিনি ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

রাষ্ট্রপতির আদেশক্রমে সোমবার (২৫ আগস্ট) আইন মন্ত্রণালয়ের সচিব শেখ আবু তাহের সই করা এক প্রজ্ঞাপন থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
নিয়োগপ্রাপ্তদের মধ্যে আইন ও বিচার বিভাগের সচিব, অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল, সলিসিটর, জুডিশিয়াল সার্ভিস কমিশনের সচিব, সাত জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং সুপ্রিম কোর্টের ৯ জন আইনজীবী রয়েছেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৯৫(১) অনুচ্ছেদ অনুসারে বাংলাদেশের প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শক্রমে সংবিধানের ৯৮ অনুচ্ছেদ মোতাবেক নি¤েœর ১-২৫ ক্রমিকে উল্লিখিত ২৫ জন ব্যক্তিকে শপথ গ্রহণের তারিখ হতে অনধিক ২ বছরের জন্য বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক নিয়োগদান করেছেন।

নিয়োগপ্রাপ্তরা হলেন- ১. সুপ্রিম কোর্টের আইনজীবী মো. আনোয়ারুল ইসলাম (শাহীন) ২. আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের অতিরিক্ত সচিব (সিনিয়র জেলা জজ) মো. সাইফুল ইসলাম ৩. চট্টগ্রামের জেলা ও দায়রা জজ মো. নুরুল ইসলাম ৪. আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সচিব (সিনিয়র জেলা ও দায়রা জজ) শেখ আবু তাহের ৫. বাংলাদেশ সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল (সিনিয়র জেলা জজ) আজিজ আহমদ ভূঞা ৬. সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট রাজিউদ্দিন আহমেদ ৭. সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ফয়সল হাসান আরিফ ৮. আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়েরর আইন ও বিচার বিভাগের যুগ্ম সচিব (সিনিয়র জেলা জজ) এস এম সাইফুল ইসলাম ৯. সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট মো. আসিফ হাসান ১০. সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট মো. জিয়াউল হক ১১. ডেপুটি অ্যাটর্নি জেনারেল দিহিদার মাসুম কবীর ১২. হবিগঞ্জের জেলা ও দায়রা জজ জেসমিন আরা বেগম ১৩. বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশনের সচিব (সিনিয়র জেলা জজ) মুরাদ-এ-মাওলা সোহেল

১৪. ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন ১৫. আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ এর সলিসিটর (সিনিয়র জেলা জজ) মো. রাফিজুল ইসলাম ১৬. ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মনজুর আলম ১৭. ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. লুৎফর রহমান ১৮. ডেপুটি অ্যাটর্নি জেনারেল রেজাউল করিম ১৯. সুপ্রিম কোর্টের আইনজীবী ফাতেমা আনোয়ার ২০. ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাহমুদ হাসান ২১. সুপ্রিম কোর্টের আইনজীবী আবদুর রহমান ২২. সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দ হাসান যুবাইর ২৩. ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ এফ এম সাইফুল করিম ২৪. সুপ্রিম কোর্টের আইনজীবী উর্মি রহমান এবং ২৫. ডেপুটি অ্যাটর্নি জেনারেল এস এম ইফতেখার উদ্দিন মাহামুদ।

এই নিয়োগ শপথ গ্রহণের তারিখ হতে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
উল্লেখ্য, এর আগে অ্যাডভোকেট মো. লুৎফর রহমান ২০২৪ সালের ২৮ আগস্ট ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছিলেন।
তথ্যসূত্র: বাংলাট্রিবিউন