রবিবার, আগস্ট ২৩, ২০২৬

আত্রাইয়ে লটারির মাধ্যমে খাদ্য বান্ধব কর্মসূচির ডিলার নিয়োগ

WP Import ২৫ আগস্ট ২০২৫ ০৯:২১ অপরাহ্ন
WP Import ২৫ আগস্ট ২০২৫ ০৯:২১ অপরাহ্ন
আত্রাইয়ে লটারির মাধ্যমে খাদ্য বান্ধব কর্মসূচির ডিলার নিয়োগ
আত্রাইয়ে লটারির মাধ্যমে খাদ্য বান্ধব কর্মসূচির ডিলার নিয়োগ

আত্রাই প্রতিনিধি:


নওগাঁর আত্রাইয়ে উন্মুক্ত লটারির মাধ্যমে খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় ১৪ জন ডিলার নিয়োগ কার্যক্রম সম্পন্ন হয়েছে। সোমবার (২৫ আগস্ট) সকাল ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ লটারির আয়োজন করা হয়।

জানা যায়, উপজেলার ৮ ইউনিয়নের ১৪টি পয়েন্টে ডিলার নিয়োগের জন্য ৪৩ জন প্রার্থী আবেদন করেন। যাচাই-বাছাই শেষে ১২টি আবেদন বাতিল করা হয়। অবশিষ্ট ৩১ জন বৈধ প্রার্থীর মধ্যে লটারির মাধ্যমে ১৪ জন ডিলার নির্বাচিত হন।

নির্বাচিত ডিলারদের মধ্যে পাঁচুপুর ইউনিয়নের সাহেবগঞ্জ বাজার পয়েন্ট বাহাদুর হোসেন, ভোঁপাড়া ইউনিয়নের কাশিয়াবাড়ী হাট পয়েন্টে রনি মৃধা, কাশিয়াবাড়ী স্লুইচগেট পয়েন্টে শাহাজাহান আলী খান, বিশা ইউনিয়নের ভাঙ্গা জাঙ্গাল বাজার পয়েন্টে রবিউল ইসলাম, মনিয়ারী ইউনিয়নের নওদলী বাজার পয়েন্টে শফিকুল সরকার, পতিসর বাজার পয়েন্টে মজনুর রহমান, আহসানগঞ্জ ইউনিয়নের ব্রজপুর বাজার পয়েন্টে তারিকুল ইসলাম, সিংসাড়া বাজার পয়েন্টে ফারুক প্রামাণিক, কালিকাপুর ইউনিয়নের কুশাতলা বাজার পয়েন্টে সালমান ও সামছুর রহমান,হাটকালুপাড়া ইউনিয়নের বান্দাইখাড়া বাজার পয়েন্টে রাশাদুজ্জামান ও সুমন হোসেন, সাহাগোলা ইউনিয়নের সাহাগোলা রেলওয়ে স্টেশন পয়েন্টে আজাদ সরদার ও ভবানীপুর বাজার পয়েন্টে আশরাফুল ইসলাম নিয়োগ পেয়েছেন।

অনুষ্ঠিত লটারি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দায়িত্বপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল হাসান। তিনি বলেন,ডিলার নিয়োগে অনিয়মের কোন সুযোগ নেই যেহেতু উন্মুক্ত লটারির মাধ্যমে ডিলার নির্বাচন করছি।তাই কেউ যেন বলতে না পারে এই নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ ও জবাবদিহিমূলক হয়নি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শামসুন্নাহার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা গোলাম রাব্বানী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শেখ আব্দুল্লাহ আল মামুন,সমাজসেবা কর্মকর্তা সোহেল রানা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমকর্মীরা।