শনিবার, আগস্ট ২২, ২০২৬

মসজিদে চুরি করতে যাওয়া যুবককে ধরে মাইকে ঘোষণা, লোক জড়ো করে পিটিয়ে হত্যা

WP Import ২৫ আগস্ট ২০২৫ ০৮:৪৩ অপরাহ্ন জাতীয়
WP Import ২৫ আগস্ট ২০২৫ ০৮:৪৩ অপরাহ্ন
মসজিদে চুরি করতে যাওয়া যুবককে ধরে মাইকে ঘোষণা, লোক জড়ো করে পিটিয়ে হত্যা
মসজিদে চুরি করতে যাওয়া যুবককে ধরে মাইকে ঘোষণা, লোক জড়ো করে পিটিয়ে হত্যা

ত্রিশাল থানাত্রিশাল থানা

সোনার দেশ ডেস্ক:


ময়মনসিংহের ত্রিশালে মসজিদে চুরি করতে গিয়ে রানা মিয়া (৩৫) নামে এক যুবক ধরা পড়ে মানুষের পিটুনিতে নিহত হয়েছেন। সোমবার (২৫ আগস্ট) ভোরে ত্রিশালের মঠবাড়ী ইউনিয়নের রায়মনি মধ্যপাড়া বাইতুল রহমান জামে মসজিদে এই ঘটনা ঘটে।

নিহত রানা মিয়া জেলার সদর উপজেলার পরাণগঞ্জ ইউনিয়নের হিরন পলাশিয়া গ্রামর আমছর আলীর ছেলে।
স্থানীয়রা জানায়, ওই মসজিদে আগে একাধিকবার চুরির ঘটনা ঘটেছে। এতে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করছিল। সোমবার ভোরে আবারও চুরি করতে এলে স্থানীয়রা টের পেয়ে তাকে হাতেনাতে ধরে ফেলেন। পরে মসজিদ কমিটির সেক্রেটারি সাইফুল ইসলাম মসজিদে মাইকিং করে লোকজন জড়ো করেন। এতে স্থানীয় জনতা উত্তেজিত হয়ে রানা মিয়াকে গণধোলাই দেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পরে খবর পেয়ে ত্রিশাল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।

ত্রিশাল থানার ওসি মুনসুর আহমেদ জানান, সোমবার ভোরে মসজিদের তালা ভাঙার শব্দ পেয়ে স্থানীয় কয়েকজন বাসিন্দা টের পেয়ে যান। পরে তাদের ডাক-চিৎকারে আরও লোকজন জড়ো হয়ে রানা মিয়াকে ধরে পিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়।

তিনি আরও জানান, রানার নামে বিভিন্ন থানায় চুরি-ছিনতাইসহ পাঁচ মামলা রয়েছে। এর মাঝে তারাকান্দা থানায় একটি, ময়মনসিংহ কোতোয়ালি থানায় তিনটি ও গাজীপুরের জয়দেবপুর থানায় একটি মামলা রয়েছে। এ ঘটনায় এখনও কাউকে আটক করা সম্ভব হয়নি।
তথ্যসূত্র: বাংলাট্রিবিউন