রবিবার, আগস্ট ২৩, ২০২৬

মোহনপুরে বাল্যবিয়ে প্রতিরোধক সভা অনুষ্ঠিত

WP Import ২৫ আগস্ট ২০২৫ ০২:১৯ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
WP Import ২৫ আগস্ট ২০২৫ ০২:১৯ অপরাহ্ন
মোহনপুরে বাল্যবিয়ে প্রতিরোধক সভা অনুষ্ঠিত
মোহনপুরে বাল্যবিয়ে প্রতিরোধক সভা অনুষ্ঠিত


কেশরহাট প্রতিনিধি:


মোহনপুরে বাল্যবিয়ে প্রতিরোধ বিষয়ক আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে গণ উন্নয়ন কেন্দ্রের (জিইউকে) আয়োজনে ইউএস এআইডির অর্থায়নে মৌগাছি ইউনিয়ন পরিষদ অডিটরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে স্থানীয় ধর্মীয় নেতা, নারী নেতৃত্বাধীন সংগঠন, ইমাম, শিক্ষকসহ স্থানীয় গণমাধ্যমকর্মীদের নিয়ে উন্মুক্ত আলোচনা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন মোহনপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা উম্মে সুমাইয়া।

গণ উন্নয়ন কেন্দ্রের প্রজেক্ট অফিসার চন্দনা সরকারের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন পবার কুলপাড়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আকবর আলী, সোনার দেশ পত্রিকার কেশরহাট প্রতিনিধি মোস্তফা কামাল, গণ উন্নয়ন কেন্দ্রের পিয়ার লিডার মেহেদি হাসান, শফিকুল ইসলাম, সীমা খাতুনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত সকলেই নিজ নিজ এলাকায় বাল্যবিয়ের খবর পেলে তা প্রতিরোধের চেষ্টা করবেন এবং প্রশাসনকে অবহিত করার প্রতিশ্রƒতি ব্যক্ত করেন।