রবিবার, আগস্ট ২৩, ২০২৬

ঢাকায় সিতো-রিউ কারাতে ওপেন চ্যাম্পিয়ানশিপে রাজশাহীর সাফল্য

WP Import ২৪ আগস্ট ২০২৫ ০৯:৩৮ অপরাহ্ন
WP Import ২৪ আগস্ট ২০২৫ ০৯:৩৮ অপরাহ্ন
ঢাকায় সিতো-রিউ কারাতে ওপেন চ্যাম্পিয়ানশিপে রাজশাহীর সাফল্য
ঢাকায় সিতো-রিউ কারাতে ওপেন চ্যাম্পিয়ানশিপে রাজশাহীর সাফল্য

সংবাদ বিজ্ঞপ্তি:


ঢাকায় অনুষ্ঠিত ৯ম সিতো-রিউ কারাতে ওপেন চ্যাম্পিয়ানশিপ ’২০২৫ ২২ ও ২৩ আগষ্ট মিরপুর ইনডোর স্টেয়ামে অনুষ্ঠিত হয়। উক্ত চ্যাম্পিয়ানশিপে সারা দেশ থেকে প্রায় এক হাজারেরও বেশী বেশী ছেলে মেয়ে অংশ নেয়। বাংলাদেশ সিতো-রিউ কারাতে-দো এসোসিয়েশন রাজশাহী প্রধান কার্যালয় থেকে ১৫জন খেলোয়াড়, একজন কোচ ও আটজন রেফারি অংশগ্রহন করে। চ্যাম্পিয়নশিপে মোট ৫টি স্বর্ণ, ৯টি রৌপ্য, ১১টি বোঞ্জ পদক অর্জন করে। পদকপ্রাপ্তরা হলো, মোসাঃ মাদিহা চৌধুরী- ৩টি স্বর্ণ পদক পেয়ে দেম সেরাদের সেরা পুরস্কারে ভূষিত হয়। ইয়াসিন আলী- ১টি রৌপ্য ও ১ টি বোঞ্জ। মোঃ অর্ণব হোসেন- ১টি রৌপ্য ও ১ টি বোঞ্জ। মোঃ অরণ্য- ১টি স্বর্ণ ও ১টি রৌপ্য। মোঃ হাসান আজমাইন- ২টি বোঞ্জ। মোঃ তোফাজ্জেল হোসেন- ১টি রৌপ্য ও ১ টি বোঞ্জ।

নিশাত নাওয়াল স্বচ্ছ – ১টি রৌপ্য ও ১ টি বোঞ্জ। মোঃ আবিদ ফয়সাল তালুকদার- ১টি রৌপ্য। মোঃ তামান্না ইয়াসমিন জুঁই- ১টি স্বর্ণ ও ১টি রৌপ্য। মোঃ ইউনুস আব্দুল্লাহ- ১টি রৌপ্য। ইফফাত মালিহা মৌ- ১টি রৌপ্য। শ্রী বিপ্লব কুমার তেওয়ারি- ২টি বোঞ্জ। মোসাঃ স্বর্ণা খাতুন- ১টি বোঞ্জ। সালওয়ান জুমানা ওমর- ১টি বোঞ্জ। সালওয়ান পারীসা ওমর- ১টি বোঞ্জ। রেফারির দায়িত্ব পালন করেন, মো: বকুল হোসেন (রেফারি এশিয়া কারাতে ফেডারেশন), মরিয়ম বেগম, রফিকুল আহমেদ রিদয়, মো: রিপন, মশিউর রহমান, কে.এম. আতিকুর রহমান এলান, ইফ্ফাত জেরিন। কোচের দায়িত্ব পালন সিনিয়র শিক্ষার্থী মো: আমির হামজা।