রবিবার, আগস্ট ২৩, ২০২৬

১১৫২ কর্মী নিয়োগ দেবে জুডিশিয়াল সার্ভিস কমিশন

অনলাইন ডেস্ক ০১ জানুয়ারি ২০২৬ ০১:৩৭ পূর্বাহ্ন চাকরি
অনলাইন ডেস্ক ০১ জানুয়ারি ২০২৬ ০১:৩৭ পূর্বাহ্ন
১১৫২ কর্মী নিয়োগ দেবে জুডিশিয়াল সার্ভিস কমিশন

জেলা জজ ও অধস্তন আদালত বা ট্রাইব্যুনালের জন্য মোট ১১৫২ জন নিয়োগ দেবে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন। একজন প্রার্থী একটি পদেই আবেদনের সুযোগ পাবেন। আবেদনের শেষ তারিখ ৯ ডিসেম্বর ২০২৫।


নিয়োগ পরীক্ষা পদ্ধতি

লিখিত, ব্যাবহারিক (প্রযোজ্য হলে) এবং মৌখিক পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।


বিগত নিয়োগ পরীক্ষায় লিখিত পরীক্ষা নেওয়া হয়েছে এমসিকিউ পদ্ধতিতে।  পদভিত্তিক নিয়োগ পরীক্ষা নেওয়া হতে পারে ৬০-৭০ নম্বরে। সাধারণ পরীক্ষার সময় নির্ধারণ করা হয় ৯০ মিনিট বা দেড় ঘণ্টা।

এমসিকিউ বা সংক্ষিপ্ত পদ্ধতির পরীক্ষায় বাংলায় ১৫-২০ নম্বর, ইংরেজিতে ১৫-২০ নম্বর, সাধারণ জ্ঞান ও আইসিটি (বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলি) ১৫ নম্বর এবং গণিতে ১৫-২০ নম্বরের প্রশ্ন থাকতে পারে।

এমসিকিউ বা সংক্ষিপ্ত পদ্ধতিতে প্রতি প্রশ্নের মান ১।

বিষয়ভিত্তিক প্রস্তুতি

সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদটির ন্যূনতম যোগ্যতা চাওয়া হয়েছে স্নাতক। তবে পরীক্ষার প্রস্তুতিতে এসএসসি বা এইচএসসি সমপর্যায়ের যোগ্যতার পদগুলোর মতোই প্রস্তুতি নিতে হবে।

কারণ পদ ভিন্ন হলেও প্রায় একই ধরনের পরীক্ষা নেওয়া হয়।


পড়তে হবে অষ্টম-দ্বাদশ শ্রেণির পাঠ্যবই। তবে গাড়িচালক, জারিকারক ও অফিস সহায়ক পদের বেলায় পরীক্ষা পদ্ধতি এক হলেও প্রস্তুতিতে অষ্টম-এসএসসি পরীক্ষার পাঠ্যবই অনুসরণ করতে হবে। সাধারণ জ্ঞানেও আপডেট থাকতে হবে।

বিষয়ভিত্তিক গুরুত্বপূর্ণ টপিকস—

বাংলা : এককথায় প্রকাশ, বাগধারা, প্রবাদ-প্রবচন, পদ-প্রকরণ, কারক, সন্ধিবিচ্ছেদ, ভাষা, ধ্বনিতত্ত্ব, বাক্য প্রকরণ, সমাস, উপসর্গ, অনুসর্গ, ধাতু, বচন, ক্রিয়া-বিভক্তি, উক্তি, শব্দ, যুক্তবর্ণ, প্রত্যয়।


ইংরেজি : Preposition, Use of verbs, Phrase & Idiom, Transformation of verbs, Translation, Fill in the blank, Correction, Narration, Voice, Parts of speech, Use of verbs, Sentence making.


গণিত : পাটিগণিতের সেট ও সংখ্যা, সরল, গড়, লাভ-ক্ষতি, শতকরা, সুদকষা, অনুপাত ও সমানুপাত; বীজগণিতের বর্গ ও ঘন এর সূত্র এবং ব্যবহার, লসাগু, গসাগু, উৎপাদকে বিশ্লেষণ, সমাধান, মান নির্ণয়।


জ্যামিতির প্রাথমিক ধারণা ও সংজ্ঞা, রেখা, কোণ, ত্রিভুজ, বৃত্ত, চতুর্ভুজ এবং ত্রিকোণমিতি।

সাধারণ জ্ঞান : সাম্প্রতিক সময়ের গুরুত্বপূর্ণ বিষয়, বিভিন্ন দেশের বাণিজ্যিক সম্পর্ক, বিশ্ববাণিজ্য, সামগ্রিক বিজ্ঞান, অর্থনীতি, কম্পিউটার, ইতিহাস, বিশ্ব-সংস্কৃতি; বাংলাদেশ প্রসঙ্গে সাম্প্রতিক রাজনৈতিক ও অর্থনৈতিক ঘটনাবলি, ইতিহাস-ঐতিহ্য ইত্যাদি।


বেতন-ভাতা

নিয়োগপ্রাপ্তরা জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুসারে পদভিত্তিক গ্রেড ১৪তম থেকে ২০তম গ্রেড অনুসারে বেতন-ভাতা পাবেন।


আবেদন লিংক: (http://bjsc.teletalk.com.bd)