রবিবার, আগস্ট ২৩, ২০২৬

বম্বে সুইটসে চাকরির সুযোগ, অনলাইনে আবেদন

সোনার দেশ ০১ জানুয়ারি ২০২৬ ০১:০২ অপরাহ্ন চাকরি
সোনার দেশ ০১ জানুয়ারি ২০২৬ ০১:০২ অপরাহ্ন
বম্বে সুইটসে চাকরির সুযোগ, অনলাইনে আবেদন

দেশের শীর্ষস্থানীয় খাদ্যপণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান বম্বে সুইটস অ্যান্ড কোম্পানি লিমিটেড জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির মডার্ন ট্রেড বিভাগে এক্সিকিউটিভ/সিনিয়র এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগ দেবে। আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে, যা চলবে আগামী ২৮ জানুয়ারি ২০২৬ পর্যন্ত। আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতনের পাশাপাশি প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।


প্রতিষ্ঠানের নাম: বম্বে সুইটস অ্যান্ড কোম্পানি লিমিটেড

পদের নাম: এক্সিকিউটিভ/সিনিয়র এক্সিকিউটিভ

বিভাগ: মডার্ন ট্রেড

পদসংখ্যা: নির্ধারিত নয়

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে

কর্মস্থল: ঢাকা

প্রার্থীর ধরন: শুধু পুরুষ

বয়সসীমা: ২০ থেকে ৩৫ বছর

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

আবেদনকারীদের স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। পণ্য বিক্রয় ও রিজার্ভেশন ব্যবস্থাপনা সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। এ পদে পূর্ব অভিজ্ঞতা বাধ্যতামূলক নয়।

বেতন ও সুযোগ-সুবিধা

বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। পাশাপাশি নির্বাচিত প্রার্থীরা গ্র্যাচুইটি, প্রভিডেন্ট ফান্ড, টি/এ সুবিধা এবং প্রতিবছর ইনক্রিমেন্টের সুযোগ পাবেন।

আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে  বিস্তারিত বিজ্ঞপ্তি দেখে অনলাইনে আবেদন করতে পারবেন।


আবেদনের শেষ সময়: ২৮ জানুয়ারি ২০২৬।