রবিবার, আগস্ট ২৩, ২০২৬

রাবি শিবিরের নতুন সভাপতি মুজাহিদ, সেক্রেটারি মেহেদী

রাবি প্রতিবেদক ০১ জানুয়ারি ২০২৬ ০৮:৩৯ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
রাবি প্রতিবেদক ০১ জানুয়ারি ২০২৬ ০৮:৩৯ অপরাহ্ন
রাবি শিবিরের নতুন সভাপতি মুজাহিদ, সেক্রেটারি মেহেদী

‎রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রশিবিরের ২০২৫-২৬ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।  এতে সভাপতি নির্বাচিত হয়েছেন ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী মুজাহিদ ফয়সাল ও সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন আরবি বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী মেহেদী হাসান।

‎বৃহস্পতিবার (১ জানুয়ারি) শাখার সদস্যদের নিয়ে সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক মুহাম্মদ ইব্রাহীমের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ।

‎এদিন অফিশিয়াল ফেসবুক পেইজের এক পোস্টে বলা হয়, নতুন সেশনের জন্য ছাত্রশিবিরের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি নির্বাচন ও সেক্রেটারি মনোনয়ন সম্পন্ন হয়েছে। সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মুজাহিদ ফয়সাল ও সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন হাফেজ মেহেদী হাসান।


‎নির্বাচনী প্রক্রিয়ার ব্যাপারে জানিয়ে বলা হয়, ২০২৬ সেশনের জন্য শাখা সভাপতি নির্বাচন উপলক্ষ্যে সদস্য সমাবেশে কেন্দ্রীয় সভাপতি স্বাক্ষরিত ব্যালট পেপারে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সর্বাধিক ভোটপ্রাপ্ত মুজাহিদ ফয়সালকে সভাপতি হিসেবে ঘোষণা করেন এবং নবনির্বাচিত সভাপতিকে শপথবাক্য পাঠ করান। 


পরিশেষে, দোয়া ও মোনাজাতের মাধ্যমে সদস্য সমাবেশ সমাপ্ত হয়।