রবিবার, আগস্ট ২৩, ২০২৬

বগুড়া-৬: তারেক রহমানের মনোনয়ন বৈধ ঘোষণা

সোনার দেশ ডেস্ক ০৩ জানুয়ারি ২০২৬ ১২:৪৭ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সোনার দেশ ডেস্ক ০৩ জানুয়ারি ২০২৬ ১২:৪৭ অপরাহ্ন
বগুড়া-৬: তারেক রহমানের মনোনয়ন বৈধ ঘোষণা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ (সদর) আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. তৌফিকুর রহমান। শনিবার (৩ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে মনোনয়নপত্রটি যাচাই-বাছাই শেষে বৈধ ঘোষণা করা হয়।

নির্বাচনে অংশগ্রহণের জন্য এই আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ অন্যান্য রাজনৈতিক দলের মোট পাঁচজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। তাদের মধ্যে তারেক রহমান ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী আবিদুর রহমান সোহেলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।  

আব্দুল্লাহ আল ওয়াকি ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আবু নোমান মোহাম্মদ মামুনুর রশিদ।

বগুড়ার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. তৌফিকুর রহমান জানান, মনোনয়নপত্রের সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র সব ঠিক থাকায় বগুড়া-৬ আসনে বিএনপি ও জামায়াতের প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) প্রার্থীর আয়কর রিটার্ন জমা না দেওয়ায়, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট দাখিল না করায় এবং ১০ বি ফরম জমা না দেওয়ায় জেএসডি প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য বগুড়ার ৭টি আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শুক্রবার থেকে শুরু হয়েছে। এদিন তিনটি আসনের যাচাই-বাছাই সম্পন্ন হয়। এতে ১৯ জন প্রার্থীর মধ্যে ১২ জন প্রার্থী বৈধ এবং ৭ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেন জেলা রিটার্নিং কর্মকর্তা।

তথ্যসূত্র: রাইজিংবিডি