রবিবার, আগস্ট ২৩, ২০২৬

রাবিতে চবির ডি ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন

সংবাদ বিজ্ঞপ্তি ০৩ জানুয়ারি ২০২৬ ০৯:৩৬ অপরাহ্ন শিক্ষা
সংবাদ বিজ্ঞপ্তি ০৩ জানুয়ারি ২০২৬ ০৯:৩৬ অপরাহ্ন
রাবিতে চবির ডি ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কেন্দ্রে শনিবার (৩ জানুয়ারি) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ডি ইউনিটের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে হয়েছে। ভর্তি পরীক্ষা সকাল ১০:৩০ মিনিটে শুরু হয়ে বেলা ১২:১৫ মিনিট  পর্যন্ত অনুষ্ঠিত হয়। এই পরীক্ষায় মোট ৭,৫৯৫ জনের মধ্যে ৭,০৬৯ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী অংশগ্রহণ করে। উপস্থিতির হার ছিল ৯৩.০৭। 


পরীক্ষা চলাকালে উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব, উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন, উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা: ফরিদ উদ্দীন খান, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার প্রমুখ পরীক্ষার হলসমূহ ঘুরে দেখেন। তাঁরা পরীক্ষার সার্বিক পরিস্থিতি দেখে সন্তোষ প্রকাশ করেন এবং সুষ্ঠুভাবে পরীক্ষা পরিচালনার জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।