মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬

রাজশাহীতে তাপমাত্রা বেড়েছে, শৈত্য প্রবাহে কমেনি শীতের তীব্রতা

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী ০৭ জানুয়ারি ২০২৬ ১১:৪৬ পূর্বাহ্ন রাজশাহী অঞ্চল
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী ০৭ জানুয়ারি ২০২৬ ১১:৪৬ পূর্বাহ্ন
রাজশাহীতে তাপমাত্রা বেড়েছে, শৈত্য প্রবাহে কমেনি শীতের তীব্রতা

রাজশাহীতে শীতের তীব্রতা সামান্য কমেছে। বুধবার (৭ জানুয়ারি) সকালে জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ ডিগ্রি সেলসিয়াস। যা মঙ্গলবার (৬ জানুয়ারি) তুলনায় এক ডিগ্রি বেশি।

রাজশাহী আবহাওয়া অফিসের বলছে- তাপমাত্রা সামান্য বাড়লেও উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে ঠান্ডা বাতাস বয়ে চলেছে। ফলে শীতের অনুভূতি পুরোপুরি কাটেনি।

এরআগে মঙ্গলবার (৬ জানুয়ারি) তাপমাত্রা নেমে গিয়েছিল মৌসুমের সর্বনিম্ন ৭ ডিগ্রিতে। এতে শীতপ্রবণ অঞ্চলের জনজীবন ছিল কার্যত স্থবির। যদিও বুধবার (৭ জানুয়ারি) সকাল নয়টার দিকেও সূর্যের দেখা মেলেনি। বাতাসের গতি ছিল মৃদু।

এদিকে তাপমাত্রা বাড়লেও শীতের দাপট কমেনি। কুয়াশার দৌরাত্ম্যও ছিল।  সকাল ৮টার পর রাজশাহীর আকাশ রৌদ্রোজ্জ্বল হয়ে ওঠে। সূর্যেোলাকের উত্তাপ অনুভব রাজশাহীর মানুষকে স্বস্তি জাগায়। শীতের তিব্রতায় জেলার হাসপাতালগুলোতে শীতজনিত রোগীর সংখ্যা বেড়েছে। শিশু ও বয়স্কদের ঠান্ডাজনিত সমস্যা আগের মতোই।

এ বিষয়ে রাজশাহী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রহিদুল ইসলাম জানায়, ২৪ ঘণ্টায় এক ডিগ্রি তাপমাত্রা বেড়েছে। সকালে বাতাসের আর্দ্রতা ছিল ৯৬ শতাংশ। মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। তবে আজকের সর্বোচ্চ তাপমাত্রা জানা যাবে বিকেল তিনটায়।#