মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬

আই হ্যাভ অ্যা প্ল্যান ফর চাঁপাইনবাবগঞ্জ : ধানের শীষের প্রার্থী হারুন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ০৭ জানুয়ারি ২০২৬ ১০:৩০ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ০৭ জানুয়ারি ২০২৬ ১০:৩০ অপরাহ্ন
আই হ্যাভ অ্যা প্ল্যান ফর চাঁপাইনবাবগঞ্জ : ধানের শীষের প্রার্থী হারুন

চাঁপাইনবাবগঞ্জ ৩  সদর আসনের বি এনপি মনোনীত ধানের শীষের প্রার্থী  ও সাবেক এমপি  হারুনুর রশিদ  বলেছেন, তিনি চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের বিগত সময়ের ৫ বার এমপি থাকার সুবাদে চাঁপাইনবাবগন্জ সদর উপজেলাকে আধুনিক মানের উপজেলায় পরিনত করেছে। তিনি দাবি করেছেন বিগত সময়ে জনসাধারণের কল্যানার্থে রাস্তা ঘাট, ব্রিজ শিক্ষা প্রতিষ্ঠান ভবন নির্মাণ করেছেন। বাকি যে কাজ রয়েছে নির্বাচিত হলে সমাপ্ত করবেন। বর্তমানে চাঁপাইনবাবগঞ্জ সদর আসনে ধানের শীষের যে জোয়ার উঠেছে তাতে বিগত সময়ের মতো আবারও এমপি নির্বাচিত হবেন।

 

তিনি আরও বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হলে সাংবাদিকদের মতপ্রকাশের স্বাধীনতা থাকবে। আমিসহ দলের সব স্তরের নেতাদের সমালোচনা করার সুযোগ থাকবে।


মঙ্গলবার (৬ জানুয়ারি) রাতে চাঁপাইনবাবগঞ্জ শহরের একটি রেস্তোরাঁয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। ওই মতবিনিময় সভায় চাঁপাইনবাবগঞ্জের নানামুখী উন্নয়ন পরিকল্পনা নিয়েও কথা বলেন হারুনুর রশীদ।


অনুষ্ঠানের শুরুতেই দলের প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে স্মরণ করেন হারুনুর রশীদ। এরপর বলেন, বিএনপির নতুন চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরে বলেছে ‘আই হ্যাভ অ্যা প্ল্যান ফর বাংলাদেশ’। আমি বলবো ‘আই হ্যাভ অ্যা প্ল্যান ফর চাঁপাইনবাবগঞ্জ’।


মতবিনিময় সভায় যোগোযোগ, শিক্ষা, চিকিৎসা, কৃষিসহ সব ক্ষেত্রে উন্নয়নের পরিকল্পনার কথা তুলে ধরেন। তবে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন মতপ্রকাশের স্বাধীনতাকে।


হারুনুর রশীদ বলেন, আগামী নির্বাচনে আমি নির্বাচিত হতে পারলে সাংবাদিকদের মতপ্রকাশের স্বাধীনতা থাকবে। আমি যদি কোন অনিয়ন দুর্নীতিকে জড়িয়ে পড়ি আপনারা আমার বিরুদ্ধেও নিঃসঙ্কোচে লিখবেন। শুধু আমি নই আমার দলের নেতারাও যদি অপকর্ম করতে তাদের বিরুদ্ধেও আপনারা লিখবেন, সমালোচনা করবেন।


তিনি আরও বলেন, সাংবাদিকরা একটি জেলার উন্নয়নের অংশীজন। আমরা তাদেরকে বাদ দিয়ে জেলার উন্নয়ন পরিকল্পনা করি না। এ সময় উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান তোসিকুল ইসলাম তসি ও ভাইস চেয়ারম্যান নজরুল ইসলামসহ বিএনপির নেতৃবৃন্দ।