বিএনপি যোগ্য, গুণী অভিজ্ঞ নিয়ে রাষ্ট্র পরিচালনা করবে: দুলু
বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী নাটোর-২ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, আজকে বিএনপির নেতৃত্ব দিচ্ছেন শহীদ জিয়াউর রহমান ও আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার যোগ্য সন্তান তারেক রহমান। আমাদের নেতা ওনি বার বার একটা কথা বলেছেন, যারা অগ্রণী ভূমিকা পালন করেছেন, যাদের অবদান আছে আজকে না ফ্যাসিস্ট পতন হওয়ার আগে তিনি ২০২০-২২ সাল থেকে বলছেন।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে অবাদ ও নিরপেক্ষ। এ নির্বাচনে জনগণ যদি বিএনপিকে ম্যান্ডেড দেয় সরকার গঠন করার জন্য যদি ২শ পঞ্চাশটিরও বেশি আসন পেয়ে বিএনপি সরকার গঠন করে। উনি যোগ্য, গুণী এবং অভিজ্ঞ সবাইকে সাথে নিয়ে রাষ্ট পরিচালনা করবে। তাই সবাই মিলে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে ।
আগামী ১২ ফেব্রুয়ারি দেশে যে নির্বাচন হবে সেই নির্বাচনে বিজয়ী হয়ে বিএনপি এ দেশের নেতৃত্ব দেবে । প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান দেশের নেতৃত্ব দেবেন এবং দেশ পরিচালনা করবেন। তার নেতৃত্বেই আগামীর বাংলাদেশ এগিয়ে যাবে ।
শুক্রবার (৯ জানুয়ারি) দুপুরের দিকে গণঅধিকার পরিষদ নাটোর জেলা শাখা আয়োজিত শহরের আলাইপুরস্থ জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে সাবেক প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক ও সম্প্রীতির সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ।
গণঅধিকার পরিষদ নাটোর জেলা শাখার সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সাগরের সভাপতিত্বে এবং জেলা যুব অধিকার পরিষদের সভাপতি ফরহাদ হোসেনের বিকালে সঞ্চালনায় এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, যুব অধিকার পরিষদ কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি ও ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক নুর হোসাইন সুমন।
এ সময় গণঅধিকার পরিষদ নাটোর জেলা শাখার সহ সভাপতি মিল্টন হোসেন, সাংগঠনিক সম্পাদক রিপন হোসেন ,জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান শাহীন , জেলা বিএনপি’র সদস্য শহিদুল ইসলাম বাচ্চু, নাসিম উদ্দিন নাসিম, কাজী শাহ আলম, সাবেক যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহিন, জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম ও সাধারণ স¤পাদক মারুফ ইসলাম সৃজন উপস্থিত ছিলেন।
এ সভায় সভায় গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণঅধিকার পরিষদের কোনো প্রার্থী না থাকায় গণঅধিকার পরিষদ, ছাত্র অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ ও শ্রমিক অধিকার পরিষদের নেতাকর্মীরা বিএনপি প্রার্থী এডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলুর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন ।