রবিবার, জুন ২১, ২০২৬

পার্বতীপুরে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

এমএ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি ১৯ জানুয়ারি ২০২৬ ০১:৩৬ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
এমএ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি ১৯ জানুয়ারি ২০২৬ ০১:৩৬ অপরাহ্ন
পার্বতীপুরে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত
পার্বতীপুরে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

“খেলাধুলা নয় শুধু বিনোদন, সুস্থ জীবন গড়ার আয়োজন”এই প্রতিপাদ্য কে সামনে রেখে অনুষ্ঠিত হয়েছে পার্বতীপুর উপজেলা প্রশাসনের আয়োজনে “ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৬”। শনিবার (১৭ জানুয়ারী) উপজেলা পরিষদ ক্যাম্পাসে অনুষ্ঠিত খেলা স্থানীয় ১৬টি দলের অংশগ্রহণে নকআউট পদ্ধতিতে পরিচালিত হয়।

নকআউট খেলার দুই ফাইনালিস্ট নাজিম- কাদের বনাম মানস-জনি জুটিকে ২-১ সেটে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

উক্ত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী “নাজিম-কাদের” জুটির হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার সাদ্দাম হোসেন । খেলা পরিচালনার দায়িত্বে ছিলেন পার্বতীপুর উপজেলা সমাজসেবা অফিসার তাপস রায়।