শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬

পুঠিয়ায় মাদকের টাকা না দেওয়ায় মুদি দোকানি খুন

নিজস্ব প্রতিবেদক ১৭ এপ্রিল ২০২৬ ০১:৫১ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নিজস্ব প্রতিবেদক ১৭ এপ্রিল ২০২৬ ০১:৫১ অপরাহ্ন
পুঠিয়ায় মাদকের টাকা না দেওয়ায় মুদি দোকানি খুন

রাজশাহীর পুঠিয়ায় মাদকের টাকা না দেওয়ায় মামুনুর রশিদ জুয়েল (৪৮) নামে এক মুদিখানা দোকানদারকে প্রকাশ্যে ছুরিকাঘাত করে খুন করা হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ৬টার দিকে সদরের ত্রিমোহনী বাজারে এ ঘটনা ঘটে।


স্থানীয়রা অভিযুক্তকে আটক করে গণপিটুনি দেয়। এরপর তাকে বেঁধে রাখে। অভিযুক্তের নাম মাইনুল ইসলাম (২৩)। সে কাঠালবাড়িয়া গ্রামের কামালের ছেলে।


পুলিশ জানিয়েছে, মামুনুর রশিদ জুয়েল প্রতিদিনের মতো সকালে দোকান খুলে বসে ছিলেন। এ সময়  মাইনুল (২৩) দোকানে প্রবেশ করে এবং সে নেশা করার জন্য টাকা দাবি করে। জুয়েল টাকা দিতে অস্বীকৃতি জানালে মাইনুল তাকে একপর্যায়ে তার কাছে থাকা ছুরি দিয়ে জুয়েলের বুকে আঘাত করে।


আশপাশের লোকজন তাকে উদ্ধার করে দ্রুত পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর স্থানীয় জনতা হত্যাকারীকে ধাওয়া করে আটক করে। উত্তেজিত জনতা তাকে গণধোলাই দিয়ে দোকানের খুঁটির সাথে বেঁধে রাখে। পরে পুলিশ এসে তাকে থানায় নিয়ে যায়।


পুঠিয়া থানার ভারপ্রাপ্ত (ওসি) ফরিদুল ইসলাম বলেন, অভিযুক্তকে আটক করে থানায় আনা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের রামেক হাসপাতালে পাঠানো হয়েছে। মৃত ব্যক্তির পরিবারের পক্ষ হতে একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে।