সোমবার, এপ্রিল ২০, ২০২৬

মেইন সুইচ অপারেটর মনুর মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক

সংবাদ বিজ্ঞপ্তি ১৯ এপ্রিল ২০২৬ ০৯:২৮ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ১৯ এপ্রিল ২০২৬ ০৯:২৮ অপরাহ্ন
মেইন সুইচ অপারেটর মনুর মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক

রাজশাহী সিটি কর্পোরেশনের বিদ্যুৎ শাখার মেইন সুইচ অপারেটর ও নগরীর কাজিহাটা নিবাসী মোঃ মনিরুল ইসলাম মনু (৫৩) রবিবার (১৯ এপ্রিল) সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহী রাজেউন)।


তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। রোববার এক শোক বার্তায় মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।


রোববার বাদ আসর সিএন্ডবি মনিবাজার চত্বরে মরহুম মনিরুল ইসলাম মনুর জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। জানাযা নামাজে অংশ নেন রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। নামাজের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে মরহুমের পরিবারের প্রতি গভীর সমাবেদনা জ্ঞাপন করেন ও পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।