সোমবার, এপ্রিল ২০, ২০২৬

নগরীতে দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সংবাদ বিজ্ঞপ্তি ১৯ এপ্রিল ২০২৬ ১০:১৭ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ১৯ এপ্রিল ২০২৬ ১০:১৭ অপরাহ্ন
নগরীতে দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রাজশাহী মহানগরীতে চন্দ্রিমা ও বোয়ালিয়া থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।


গ্রেপ্তারকৃত আসামিরা হলেন- চন্দ্রিমা থানার জামালপুর গ্রামের মৃত রতন মন্ডলের ছেলে মো: আয়নাল হক (৫৩) এবং একই থানার মুশরইল জলিলের মোড় নতুনপাড়া গ্রামের মো: আবু বক্কর সিদ্দিকের ছেলে মো: আলম সিদ্দিক (৩০)। উভয়েই রাজশাহী মহানগরীর বাসিন্দা। 


শুক্রবার (১৭ এপ্রিল) রাত আনুমানিক সাড়ে ১১ টার দিকে চন্দ্রিমা থানার মেহেরচন্ডী দক্ষিণপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আয়নালকে এবং শনিবার (১৮ এপ্রিল) বিকেল আনুমানিক সাড়ে ৩ টার দিকে বোয়ালিয়া থানার উপশহর এলাকা থেকে আলমকে আটক করা হয়।


গ্রেপ্তারকৃত আসামিদের দেহ তল্লাশি করে গাঁজা এবং ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।


গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।