রাজশাহী সীমান্তে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ করা হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) আনুমানিক ২২.৫০ ঘটিকায় চারঘাট বিকল্প বিওপি’র আভিযানিক দল চারঘাট মডেল থানাধীন ডালিয়া পাড়া নামক এলাকার পদ্মা নদীর চর দিয়ে মাদকদ্রব্যের একটি চালান বাংলাদেশে প্রবেশ করবে।
উক্ত তথ্যের ভিত্তিতে আভিযানিক দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পদ্মা নদীর চরের ভিতর ওৎ পেতে থাকে। ওৎ পেতে থাকার এক পর্যায়ে আভিযানিক দল হতে কিছুটা দূরে লোকজনের আনাগোনা শুনতে পায় এবং ঘটনা যাচাই করার জন্য সুকৌশলে অগ্রসর হলে বিজিবি’র আভিযানিক দলের উপস্থিতি টের পেয়ে মাদক করাবারীরা তাদের নিকট থাকা বস্তা ফেলে পালিয়ে যায়। পরক্ষনে আভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছালে কাউকে দেখতে না পেয়ে আশেপাশে তল্লাশী কার্যক্রম পরিচালনা করে।
তল্লাশী এক পর্যায়ে আভিযানিক দল দুইটি বস্তা দেখতে পায় এবং বস্তা গুলো খুললে তার মধ্য হতে ৭৬ বোতল ভারতীয় জেডি মদ (মালিকবিহীন) জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত মদ চারঘাট মডেল থানায় জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।
এছাড়াও রোববার ( ১৯ এপ্রিল) আনুমানিক ০০১৫ ঘটিকায় ইউসুফপুর বিওপি’র আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে চারঘাট থানাধীন টাংগন আম বাগান নামক এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনার উদ্দেশ্যে ওৎ পেতে থাকে। দীর্ঘসময় ওৎ পেতে থাকার এক পর্যায়ে আভিযানিক দল দেখতে পায় যে, দুইজন মাদক কারবারী হাতে বস্তা নিয়ে তাদের দিকে আসছে তৎক্ষনাত তাকে ধরার জন্য ধাওয়া করলে মাদক কারবারীদের নিকট থাকা বস্তা ফেলে দৌড়ে পালিয়ে যায়।
পরবর্তীতে বিজিবি’র আভিযানিক দল কর্তৃক বস্তাটি তল্লাশী করে ০৫ বোতল ভারতীয় ফেনসিডিল, ৩৯ বোতল ESKUF সিরাপ এবং ০৪ বোতল CHOCO সিরাপ (মালিকবিহীন) জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত মাদকদ্রব্য চারঘাট মডেল থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।