মেহেরচন্ডি উচ্চ বিদ্যালয়ে বিদায়, বরণ ও পুরস্কার বিতরণ
এস.এস.সি পরীক্ষা উপলক্ষে মেহেরচন্ডী উচ্চ বিদ্যালয়ে ৩১তম এস.এস.সি ব্যাচের বিদায়, সংবর্ধনা, বরণ ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।
রোববার (১৯ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনআরবি ব্যাংক লিমিটেড এর সাবেক ভাইস প্রেসিডেন্ট ও মেহেরচন্ডী উচ্চ বিদ্যালয়ের সভাপতি কল্লোল হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী বিশ্ববিদ্যালয় অফিসার্স সমিতির সভাপতি আনোয়ারুল ইসলাম আনারুল।
অনুষ্ঠান সঞ্চালনা করেন মেহেরচন্ডি উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক হায়দার আলী। অনুষ্ঠানে অত্র বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীসহ অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।