পোরশায় এক হাজার পিস ট্যাপেন্ডাডলসহ মাদক ব্যবসায়ী আটক
নওগাঁর পোরশায় ১হাজার পিস ট্যাপেন্ডাডল ট্যাবলেটসহ শামীম চৌধুরী নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পোরশা থানা পুলিশ। তিনি নওগাঁর সাপাহার উপজেলার চন্দুরা বাবুপুর গ্রামের মৃত দুলাল চৌধুরীর ছেলে। গত শনিবার দিবাগত রাত ৮টায় উপজেলার সারাইগাছী-সাপাহার আঞ্চলিক মহাসড়কের বালিয়াচান্দা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
জানা গেছে, সারা দেশে মাদক বিরোধী অভিযানের অংশ হিসাবে পুলিশ সুপার মো: তারিকুল ইসলামের দিক নির্দেশনায় ও পোরশা থানার অফিসার ইনচার্জ জিয়াউর রহমানের নেতৃত্বে ঘটনাস্থলে অভিযান চালানো হয়। এসময় শামীম চৌধুরী একটি মোটরসাইকেল নিয়ে আসলে তল্লাশি করে তার সাথে থাকা একটি শপিং ব্যাগে ৩লক্ষ টাকা মূল্যের ১হাজার পিস ট্যাপেন্ডাডল ট্যাবলেটসহ তার সুজুকি জিকসার মোটরসাইকেলসহ তাকে আটক করা হয়।
পোরশা থানার অফিসার ইনচার্জ জিয়াউর রহমান জানান, এ ব্যাপারে থানায় মামলা হয়েছে এবং আটকৃতকে জেল হাজতে পাঠানো হয়েছে।