রোয়ার বৈশাখী মিলন মেলা অনুষ্ঠিত
শনিবার (১৮ এপ্রিল) ডিঙ্গাডোবা ব্যাংক কলোনীস্থ রোয়া কার্যালয় চত্ত্বরে সংগঠনের চেয়ারম্যান আলহাজ ইউনুছ আলী জি.এম অবঃ রাকাব এর নেতৃত্বে বিভিন্ন অফিস আদালত হতে অবসরপ্রাপ্ত অফিসারদের বৈশাখী মিলন মেলা বাংলা ১৪৩৩ অনুষ্ঠিত হয়।
বৃদ্ধ বয়সে কর্মকর্তাগণ একে-অপরের কুশল বিনীময়ে ও পুরানো দিনের ফেলে আসা স্মৃতির ভাববিনীময়ে গল্পের আড্ডায় উচ্ছসিত হয়ে উঠেন। মাগরিব নামাজের বিরতির পর ভারপ্রাপ্ত সেক্রেচারী মঞ্জুর মোর্শেদ হাসান চুন্না কর্তৃক আয়োজিত বৈশাখী খাবার চিড়া, মুড়ি, মোয়া, দৈ ও নানা প্রকার মিষ্টি ভোজনে সকলের মাঝে এক অনাবিল আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।
আলোচনা ও আড্ডার ফাঁকে ফাঁকে অনেকেই বাংলা সঙ্গীত পরিবেশন করেন। এতে করে মিলন মেলার আনন্দের মাত্রা বৃদ্ধি পায়। রিটায়ার্ড অফিসার্স এ্যাসোশিয়েশন, রাজশাহীর দ্রুত নিবন্ধন গ্রহণের জন্য চেয়ারম্যান জনাব ইউনুছের প্রতি মেলায় অংশ গ্রহণ কারী শতাধিক প্রতিনিধি জোর তাগিদ ও ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানিয়ে মেলার কার্যক্রম শেষ হয়।
মেলায় অংশ গ্রহণকারীদের মধ্যে উল্লেখযোগ্য নেতৃস্থানীয় অফিসার ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডিজিএম অবঃ ফেরদৌস আহম্মেদ, রাকাব জিএম, অবঃ সাজাম্মূল ইসলাম, টিটি কলেজের অধ্যক্ষ অবঃ আঃ সামাদ মন্ডল, বিসিক এর এজিএম অবঃ মঞ্জুর মোর্শেদ হাসান (চুন্না ভাই), কৃষি অফিসার অবঃ ও পবা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জনাব কামরুজ্জামান, রাকাব ডি.জি.এম. অবঃ বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার ও মুক্তিযুদ্ধ’ ৭১ (কানপাড়া/রাজশাহী)
এবং রাকাব অফিসার অবঃ বীর মুক্তিযোদ্ধা কে.এম.এম. ইয়াছিন আলী মোল্লা, সাবেক ট্রেড ইউনিয়ন নেতা ও অবসর কল্যাণ সমিতির নেতা প্রিন্সিপাল অফিসার আব্দুল মজিদ মিঞা, এজিএম. অবঃ রাকাব বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, এজিএম অবঃ রাকাব, বীর মুক্তিযোদ্ধা আহম্মদ আলী প্রাং, ইঞ্জিঃ অবঃ মোফাজ্জল হোসেন, রাকাব অবঃ কর্মকর্তা/ম্যানেজার এনামুল হক, মাহফুজুল হক ও ওমর আলী সহ অনেকে। উক্ত সমাবেশে দেশ ও জাতির কল্যান কামনা করে বিশেষ দোওয়া পরিচালনা করেন ল্যাবঃ সরকারী উচ্চ বিদ্যালয় সিনিয়র শিক্ষক মাওলানা সাদেকুল ইসলাম।