সোমবার, এপ্রিল ২০, ২০২৬

দূর্গাপুর হতে দণ্ডিত পলাতক আসামি গ্রেফতার

সংবাদ বিজ্ঞপ্তি ২০ এপ্রিল ২০২৬ ১১:৪৪ পূর্বাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ২০ এপ্রিল ২০২৬ ১১:৪৪ পূর্বাহ্ন
দূর্গাপুর হতে দণ্ডিত পলাতক আসামি গ্রেফতার

 রোববার (১৯ এপ্রিল) রাত ৩.৫০ ঘটিকায় র‌্যাব-৫, সিপিএসসি এর একটি আভিযানিক দল রাজশাহীর দূর্গাপুর থানার পালীবাজার এলাকায় অভিযান চালিয়ে এক বছরের সাজাপ্রাপ্ত সশ্রম কারাদণ্ড প্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো. মিজানুর রহমান’কে গ্রেফতার করে। 

উল্লেখ্য যে, আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু হয় এবং উক্ত মামলায় আসামী দোষী সাব্যস্থ হওয়ায় বিজ্ঞ আদালত তাকে ০১ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করে।

আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।