গোমস্তাপুরে ভারতীয় দুটি মহিষ জব্দ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ভারতীয় দুটি মহিষ জব্দ করেছে বিজিবি। সোমবার (২০ এপ্রিল) ভোর রাতে বিভিষণ এলাকার জোড়াব্রীজ নামক স্থান থেকে মহিষ দুটি জব্দ করা হয়।
১৬ বিজিবি নওগাঁ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম আটকের সত্যতা নিশ্চিত করেছেন। তবে এ ঘটনায় জড়িত কাউকে আটক করতে পারেনি বিজিবি।
তিনি জানান, সোমবার ভোররাত ৩টা ২০ মিনিটের দিকে বিভিষণ বিওপির টহল কমান্ডার সুবেদার আইয়ুব আলীর নেতৃত্বে বিজিবির একটি টহলদল জোড়াব্রীজ নামক স্থানে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ভারতীয় দুটি মহিষ জব্দ করা হয়। পরে এঘটনায় জড়িত কাউকে জব্দ করা সম্ভব হয়নি। মহিষ দুটি শুল্ক গুদামে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।
এছাড়া চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ সীমান্তে গরু, মাদক, পাচার, অবৈধ সীমান্ত পারাপার এবং চোরাচালানের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানিয়েছেন।