সোমবার, এপ্রিল ২০, ২০২৬

গোমস্তাপুরে মুক্তিযুদ্ধে নিহতের স্মরণে পুষ্প অর্পণ

গোমস্তাপুর প্রতিনিধি ২০ এপ্রিল ২০২৬ ০৭:৫৩ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
গোমস্তাপুর প্রতিনিধি ২০ এপ্রিল ২০২৬ ০৭:৫৩ অপরাহ্ন
গোমস্তাপুরে মুক্তিযুদ্ধে নিহতের স্মরণে পুষ্প অর্পণ

১৯৭১ সালের ২০ এপ্রিল পাক হানাদার বাহিনীর বর্বরতা হামলায় চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর ইউনিয়নের হিন্দু সম্প্রদায়ের ৩৫  ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয় । তাদের আত্মার শান্তি কামনায় স্বজনসহ স্থানীয়রা শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়া গীতা পাঠ ও কীর্তন অনুষ্ঠিত হয়েছে।


গতকাল সোমবার সকালে গোমস্তাপুর থানা প্রাঙ্গণে অবস্থিত বধ্যভূমিতে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়। গোমস্তাপুর কামারপাড়া শ্রীশ্রী স্মৃতি দুর্গা মন্দির আয়োজিত বধ্যভূমিতে শুরুতেই শহীদদের স্মরণে পুষ্প অর্পণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম, মন্দির কমিটির সহ-সভাপতি অজিত কর্মকার ফরিং, সাধারণ সম্পাদক বাবু অশোক কুমার দাস, সুজিত কুমার দাস, নন্দন কুমার, শম্ভু কুমার নন্দীসহ অনেকে।  



উল্লেখ্য ১৯৭১ সালের ২০ এপ্রিল পাকিস্তানের পাক হানাদার বাহিনী কর্তৃক ওই ইউনিয়নের ৩৫ জন হিন্দু সম্প্রদায়কে গুলি করে হত্যা করে। পরে তাদেরকে পুড়িয়ে একটি গর্তে মাটি চাপা দিয়েছিলেন। এরপর থেকে প্রতিবছর এইদিনটি ওই মন্দির কমিটি ও নিহতের স্বজনরা স্মরণ করে আসছে।