সোমবার, এপ্রিল ২০, ২০২৬
রাজশাহী শিক্ষা বোর্ডের ২৭৪টি কেন্দ্র

এবার এসএসসি পরীক্ষায় অংশগ্রহন করবে ১ লাখ ৭৭ হাজার ৭০৯ জন পরীক্ষার্থী

দীপক সরকার, বগুড়া ২০ এপ্রিল ২০২৬ ০৭:৫৪ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
দীপক সরকার, বগুড়া ২০ এপ্রিল ২০২৬ ০৭:৫৪ অপরাহ্ন
এবার এসএসসি পরীক্ষায় অংশগ্রহন করবে ১ লাখ ৭৭ হাজার ৭০৯ জন পরীক্ষার্থী

মঙ্গলবার (২১ এপ্রিল) সারাদেশে শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা। এবার রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে চলতি বছরের এসএসসি পরীক্ষায় ২৭৪ কেন্দ্রে ২৭০৯টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ১ লাখ ৭৭ হাজার ৭০৯ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে।


সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, ২০২৬ সালে অত্র শিক্ষা বোর্ডে ২৭৪ কেন্দ্রে ৮ জেলার ২৭০৯টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ১ লাখ ৭৭ হাজার ৭০৯ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে। এর মধ্যে ছাত্র ৯৩ হাজার ১শ’ ৭৪ জন এবং ছাত্রী ৮৫ হাজার ৫শ’ ৩৫ জন। নিয়মিত পরীক্ষার্থী ১ লাখ ৪৬ হাজার ৫শ’ ৪২ জন। অনিয়মিত পরীক্ষার্থী ৩১ হাজার ১৯ জন এবং বিভাগ উন্নয়ন পরীক্ষার্থী মাত্র ১শ’ ৪৮ জন। এবার বিজ্ঞান বিভাগে মোট পরীক্ষার্থী ৯২ হাজার ৯শ’ ৬৭ জন, মানবিক বিভাগে ৭৯ হাজার ৮শ’ ৪ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৪ হাজার ৮শ’ ৯৭ জন।


বগুড়ার ৪৫টিসহ রাজশাহী শিক্ষা বোর্ডে ২৭৪টি কেন্দ্রে চলতি বছর এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। চলতি বছর বগুড়ার ৪৫টিসহ রাজশাহী শিক্ষা বোর্ডে ২৭৪টি কেন্দ্রে চলতি বছর এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়াও রাজশাহী জেলায় ৫৫টি, সিরাজগঞ্জে ৪৬, চাঁপাইনবাবগঞ্জে ১৪টি, নাটোরে ২৭, নওগাঁয় ৩৯, পাবনায় ৩১, জয়পুরহাটে ১৭টিসহ মোট ২৭৪টি কেন্দ্রে চলতি বছর এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে।


জেলা ভিত্তিক পরীক্ষার্থীর সংখ্যা হচ্ছে, বগুড়ার ৪৫ কেন্দ্রে ৪৪০ শিক্ষা প্রতিষ্ঠানের মোট পরীক্ষার্থী ৩২ হাজার ১শ’ ০২ জন। এর মধ্যে ছাত্র ১৭০৬৫ ও ছাত্রী ১৫০৩৭ জন। রাজশাহী’র ৫৫ কেন্দ্রে ৫১৩ শিক্ষা প্রতিষ্ঠানের মোট পরীক্ষার্থী ২৮ হাজার ৫শ’ ৩৭ জন। এর মধ্যে ছাত্র ১৫৪০৩ ও ছাত্রী ১৩১৩৪ জন। সিরাজগঞ্জের ৪৬ কেন্দ্রে ৩৫৩ শিক্ষা প্রতিষ্ঠানের মোট পরীক্ষার্থী ৩১ হাজার ৩শ’ ৫৪ জন। এর মধ্যে ছাত্র ১৬৬১০ ও ছাত্রী ১৪৭৪৪ জন এবং জয়পুরহাটের ১৭ কেন্দ্রে ১৪১ শিক্ষা প্রতিষ্ঠানের মোট পরীক্ষার্থী ৮ হাজার ৯শ’ ১১ জন। এর মধ্যে ছাত্র ৪৫০৫ ও ছাত্রী ৪৪০৬ জন। 


পাবনার ৩১ কেন্দ্রে ৩০৪ শিক্ষা প্রতিষ্ঠানের মোট পরীক্ষার্থী ২৬ হাজার ৬শ’ ৭২ জন। এর মধ্যে ছাত্র ১৩০১৪ ও ছাত্রী ১৩৬৫৮ জন। চাঁপাইনবাবগঞ্জের ১৪ কেন্দ্রে ২৩৯ শিক্ষা প্রতিষ্ঠানের মোট পরীক্ষার্থী ১২ হাজার ৯শ’ ৫৬ জন। এর মধ্যে ছাত্র ৬৮৯৯ ও ছাত্রী ৬০৫৭ জন। নাটোরের ২৭ কেন্দ্রে ২৯৫ শিক্ষা প্রতিষ্ঠানের মোট পরীক্ষার্থী ১৫ হাজার ৮শ’ ৭৮ জন। এর মধ্যে ছাত্র ৭৯৯১ ও ছাত্রী ৭৮৮৭ জন। নওগাঁর ৩৯ কেন্দ্রে ৪২৪ শিক্ষা প্রতিষ্ঠানের মোট পরীক্ষার্থী ২১ হাজার ২শ’ ৯৯ জন। এর মধ্যে ছাত্র ১১৬৮৭ ও ছাত্রী ৯৬১২ জন চলতি বছরের এসএসসি পরীক্ষায় অংশ নেবে।


এ বিষয়ে রাজশাহী শিক্ষা বোর্ডের সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক (গোপনীয়) জহিরুল হক বলেন, পরীক্ষার সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। পরীক্ষার শুরুতেই বহুনির্বাচনি এবং পরে সৃজনশীল পরীক্ষা অনুষ্ঠিত হবে। শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণের জন্য বোর্ডের ভিজিলেন্স টিমের পাশাপাশি জেলা ও উপজেলা পর্যায়ের প্রশাসনের সার্বক্ষণিক তদারকি থাকবে। ইতোমধ্যেই সংশ্লিষ্ট সকল জেলা প্রশাসকের কার্যালয়ে প্রশ্নপত্র পাঠানো হয়েছে। এছাড়াও প্রতিটি পরীক্ষা কেন্দ্রের কক্ষগুলোতে এবার সিসি ক্যামেরা স্থাপনের নির্দেশনা দেওয়া হয়েছে।


রাজশাহী শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর আরিফুল ইসলাম বলেন, এবারের এসএসসি পরীক্ষায় প্রথমে বহুনির্বাচনি ও পরে সৃজনশীল পরীক্ষা হবে। এ দু’টি পরীক্ষার মধ্যে কোন বিরতি থাকবে না। পরীক্ষার্থীদেরকে পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষার হলে আসন গ্রহণ করতে হবে।