শনিবার, আগস্ট ২২, ২০২৬

প্রথমবারের মতো গুলশান কার্যালয়ে তারেক রহমান

WP Import ২৮ ডিসেম্বর ২০২৫ ০২:৪২ অপরাহ্ন জাতীয়
WP Import ২৮ ডিসেম্বর ২০২৫ ০২:৪২ অপরাহ্ন
প্রথমবারের মতো গুলশান কার্যালয়ে তারেক রহমান
প্রথমবারের মতো গুলশান কার্যালয়ে তারেক রহমান

চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান/ছবি সংগৃহীত

সোনার দেশ ডেস্ক :


বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রথমবারের মতো রাজধানীর গুলশানে দলটির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে গিয়েছেন।
রোববার (২৮ ডিসেম্বর) দুপুর ১টা ৪৩ মিনিটে তিনি গুলশানের ওই কার্যালয়ে পৌঁছান। এ সময় দলটির শীর্ষ নেতারা তাকে স্বাগত জানান।

কার্যালয়ে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও বেগম সেলিমা রহমান।

এছাড়া সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস ছাত্তার এবং জাতীয় নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়ালও উপস্থিত ছিলেন।

বিএনপি সূত্র জানায়, দলীয় ও সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে খোঁজখবর নিতেই তারেক রহমান কার্যালয়ে আসেন। এ সময় তিনি উপস্থিত নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন।
তথ্যসূত্র: জাগোনিউজ