শনিবার, আগস্ট ২২, ২০২৬

বগুড়ায় ট্রেনের ধাক্কায় মা ও ছেলের মৃত্যু

WP Import ২৮ ডিসেম্বর ২০২৫ ০২:৪০ অপরাহ্ন জাতীয়
WP Import ২৮ ডিসেম্বর ২০২৫ ০২:৪০ অপরাহ্ন
বগুড়ায় ট্রেনের ধাক্কায় মা ও ছেলের মৃত্যু
বগুড়ায় ট্রেনের ধাক্কায় মা ও ছেলের মৃত্যু


সোনার দেশ ডেস্ক :


বগুড়ার সোনাতলায় ট্রেনের ধাক্কায় এক নারী ও ছেলের মৃত্যু হয়েছে। তারা আত্মহত্যা করেছে বলে ধারণা করছে পুলিশ।
রোববার সকাল সাড়ে ৯টার দিকে সোনাতলা পৌর এলাকার ছয়ঘরিয়া পাড়ায় এ দুর্ঘটনা ঘটে বলে সোনাতলা থানার এসআই শরিফুল ইসলাম জানান।

নিহতরা হলেন- সোনাতলা উপজেলার গোবিন্দগঞ্জ উপজেলার দোয়াইল এলাকার বাসিন্দা রনি বেগম (৩০) ও তার ছেলে আরাফাত (৮)।
পুলিশ বলছে, “সকালে রনি বেগম ছেলেকে নিয়ে সোনাতলার দিকে যাচ্ছিলেন। এ সময় তাদের দুজনকে রেললাইনের ওপর দাঁড়িয়ে থাকতে দেখে স্থানীয় এক ব্যক্তি সরিয়ে দেওয়ার চেষ্টা করেন।

“পরে সান্তাহার-লালমনিরহাটগামী পদ্মরাগ ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মা ও ছেলের মৃত্যু হয়। এ সময় ওই ব্যক্তি আহত হন।”
এসআই শরিফুল বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মা ও ছেলে আত্মহত্যা করেছেন। মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্ত করছে পুলিশ।”
তথ্যসূত্র: বিডিনিউজ