জামায়াত ‘নির্ভরযোগ্য মিত্র না’, কঠিন মূল্য ‘চুকাতে হবে’ এনসিপিকে: সামান্তা

সোনার দেশ ডেস্ক :
সঙ্গে সমাঝোতায় যাওয়ার জন্য এনসিপিকে ‘কঠিন মূল্য চুকাতে হবে’ বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন।
রোববার সকালে ফেইসবুকে তার অবস্থান পষ্ট করে দেওয়া স্ট্যাটাসে তিনি এ কথা বলেন।
গত কয়েকদিন ধরে ত্রয়োদশ জাতীয় নির্বাচন সামনে রেখে জামায়াতে ইসলামীর সঙ্গে গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের দল এনসিপির আসন সমাঝোতা ও জোটের আলোচনা সামনে এসেছে।
জামায়াতের সঙ্গে এনসিপি জোট ‘বাঁধতে চলেছে’ বলে দাবি করে গত ২৫ ডিসেম্বর ফেইসবুকে একটি পোস্ট দেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের সাবেক আহ্বায়ক আব্দুল কাদের।
কাদের লিখেছিলেন, “তারুণ্যের রাজনীতির কবর রচিত হতে যাচ্ছে। এনসিপি অবশেষে জামাতের সাথেই সরাসরি জোট বাঁধতেছে। সারাদেশে মানুষের, নেতাকর্মীদের আশা-আকাঙ্ক্ষাকে জলাঞ্জলি দিয়ে গুটিকয়েক নেতার স্বার্থ হাসিল করতেই এমন আত্মঘাতী সিদ্ধান্ত নিয়েছে তারা। সবকিছু ঠিকঠাক থাকলে আগামীকাল এই জোটের ঘোষণা আসতে পারে।”
এরপর জামায়াতে ইসলামীসহ আট দলীয় জোটের সঙ্গে এনসিপির আসন সমঝোতা বা জোট গঠনের উদ্যোগ নিয়ে আপত্তি জানান দলটির ৩০ জন কেন্দ্রীয় নেতা।
এনসিপির একজন যুগ্ম সদস্য সচিব শনিবার বিষয়টি নিশ্চিত করেন। ‘আপত্তির’ কথা জানিয়ে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকে শনিবার স্মারকলিপি দেওয়া হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন ৩০ কেন্দ্রীয় নেতার একজন।
এর মধ্যে শনিবার আতে এনসিপি থেকে পদত্যাগ করেন দলের জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা। একইসঙ্গে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।
তথ্যসূত্র: বিডিনিউজ