বিএনপিতে যোগ দিলেন গণঅধিকারের রাশেদ খান

সোনার দেশ ডেস্ক :
বিএনপিতে যোগ দিলেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করবেন।
শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ ফুল দিয়ে তাকে স্বাগত জানান।
যুগপৎ আন্দোলনে থাকা শরিকদের সঙ্গে আসন সমঝোতা করতে গিয়ে এরইমধ্যে রাশেদ খানকে ঝিনাইদহ-৪ আসন ছেড়ে দিয়েছে বিএনপি।
তথ্যসূত্র: রাইজিংবিডি