শনিবার, আগস্ট ২২, ২০২৬

তারেক রহমানের ভোটার প্রক্রিয়া সম্পন্ন, ২৪ ঘণ্টায় পাবেন এনআইডি

WP Import ২৭ ডিসেম্বর ২০২৫ ০২:২১ অপরাহ্ন জাতীয়
WP Import ২৭ ডিসেম্বর ২০২৫ ০২:২১ অপরাহ্ন
তারেক রহমানের ভোটার প্রক্রিয়া সম্পন্ন, ২৪ ঘণ্টায় পাবেন এনআইডি
তারেক রহমানের ভোটার প্রক্রিয়া সম্পন্ন, ২৪ ঘণ্টায় পাবেন এনআইডি

নির্বাচন কমিশনে তারেক রহমান

সোনার দেশ ডেস্ক :


বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ব্যারিস্টার জাইমা রহমান জাতীয় পরিচয় পত্র নিবন্ধন সম্পন্ন হয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে তারা জাতীয় পরিচয় পত্র হাতে পাবেন।
শনিবার (২৭ ডিসেম্বর) দুপুর ১টায় রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের পেছনে নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) আঙ্গুলের ছাপ ও চোখের আইরিশ দিতে আসেন তিনি।

বিএনপির মিডিয়া সেলের সিনিয়র সদস্য শায়রুল কবির খান জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ব্যারিস্টার জাইমা রহমান জাতীয় পরিচয় পত্র নিবন্ধন সম্পন্ন হয়েছে।

এনআইডি ডিজি বলেন, এরপর সফটওয়্যার স্বয়ংক্রিয়ভাবে তার তথ্য সার্ভারে সার্চ করে দেখবে যে সেটা কারও সঙ্গে ম্যাচ করে কি-না। ম্যাচ না করলে ৫ থেকে ২৪ ঘণ্টার মধ্যে এনআইডি নম্বর জেনারেট হবে। এটা আমাদের কারও হাতে নেই। এক্ষেত্রে আমাদের কাছ থেকেও এনআইডি বা স্মার্টকার্ড নিতে পারবেন। আবার তার মোবাইলে মেসেজ যাবে, সেখান থেকেও ডাউনলোড করে নিতে পারবেন।

জানা যায়, ভোটার হওয়ার জন্য অনলাইন ফরম পূরন করেছেন তারেক রহমান ও তার কন্যা জাইমা রহমান। তারা ভোটার হবেন ঢাকা-১৭ আসনের গুলশান এলাকার ডিএনসিসি ১৯ নম্বর ওয়ার্ডে।

কেন্দ্রীয় মসজিদের পাশে কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে শহিদ ওসমান হাদির কবরের কাছে পৌঁছান সকাল ১১টা ২০ মিনিটে। সেখানে গাড়ি থেকে নেমে শহীদ হাদির কবরে প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে ওসমান হাদির কবর ও কাজী নজরুল ইসলামের কবরের পাশে ফাতেহা পাঠ, দোয়া ও মোনাজাত করেন তারেক রহমান।
নির্বাচন কমিশন ভবন থেকে বেরিয়ে বনানীতে ছোট ভাই মরহুম আরাফাত রহমান কোকো’র কবর জিয়ারত করতে যাচ্ছেন তারেক রহমান।
তথ্যসূত্র: বাংলাট্রিবিউন