শনিবার, আগস্ট ২২, ২০২৬

সিরাজগঞ্জে গোপনে ঘোড়ার মাংস ঢাকায় পাঠানোর চেষ্টা, দুইজনকে জরিমানা

WP Import ২৬ ডিসেম্বর ২০২৫ ০৬:০৭ অপরাহ্ন জাতীয়
WP Import ২৬ ডিসেম্বর ২০২৫ ০৬:০৭ অপরাহ্ন
সিরাজগঞ্জে গোপনে ঘোড়ার মাংস ঢাকায় পাঠানোর চেষ্টা, দুইজনকে জরিমানা
সিরাজগঞ্জে গোপনে ঘোড়ার মাংস ঢাকায় পাঠানোর চেষ্টা, দুইজনকে জরিমানা


সোনার দেশ ডেস্ক :


সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় যমুনার চরে গোপনে ঘোড়া জবাই করে সেই মাংস ঢাকায় বিক্রির উদ্দেশ্যে পরিবহনকালে একটি চক্রকে জনতা আটক করে। খবর পেয়ে উপজেলা প্রশাসন ঘটনাস্থলে তাৎক্ষণিক মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা আদায় এবং জব্দ করা মাংস ধ্বংস করে। শুক্রবার (২৬ ডিসেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার মেঘাই ঘাট এলাকায় যমুনা নদীর তীরে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোস্তাফিজুর রহমান।

অভিযান চলাকালে ঘোড়া জবাই ও মাংস পরিবহনের সঙ্গে জড়িত বগুড়া জেলার মোয়াজ্জেম হোসেনের ছেলে জাইদুলকে পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইনের ধারায় ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মাংস পরিবহনের কাজে নিয়োজিত গাড়িচালক মো. তারেককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. দিদারুল আহসান এবং কাজিপুর থানা পুলিশের একটি মোবাইল টিম। অভিযান শেষে জব্দকৃত মাংস মাটিচাপা দিয়ে ধ্বংস করা হয়।
তথ্যসূত্র: ঢাকাপোস্ট