শনিবার, আগস্ট ২২, ২০২৬

চাঁদপুরে মেঘনায় দুই লঞ্চের সংঘর্ষে নিহত ৪

WP Import ২৬ ডিসেম্বর ২০২৫ ০৪:৩৮ অপরাহ্ন জাতীয়
WP Import ২৬ ডিসেম্বর ২০২৫ ০৪:৩৮ অপরাহ্ন
চাঁদপুরে মেঘনায় দুই লঞ্চের সংঘর্ষে নিহত ৪
চাঁদপুরে মেঘনায় দুই লঞ্চের সংঘর্ষে নিহত ৪


সোনার দেশ ডেস্ক :


চাঁদপুরের হরিনা এলাকায় মেঘনা নদীতে ঢাকাগামী জাকির সম্রাট ৩ লঞ্চের সঙ্গে ও অ্যাডভেঞ্চার ৯ লঞ্চের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই দুর্ঘঘনায় এখন পর্যন্ত চার জন নিহত ও কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাত ১টা থেকে ২টার মধ্যে এই দুর্ঘটনা ঘটে। এ তথ্য জানিয়েছেন চাঁদপুর বিআইডব্লিউটিএর উপ-পরিচালক (নৌ নিরাপত্তা) বাবুলাল বৈদ্য। এ তথ্য জানিয়েছেন নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান।

চাঁদপুর নৌবন্দরের ট্রাফিক ইন্সপেক্টর আব্দুল মান্নান বলেন, ঘন কুয়াশার কারণে গভীর রাতে মেঘনা নদীতে লঞ্চ দুটির সংঘর্ষ হয়। এ সময় জাকির সম্রাট লঞ্চের যাত্রীরা উত্তেজিত হয়ে পড়েন। কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গেলেও হতাহতের সংখ্যা ও পরিচয় নিশ্চিত করে বলতে পারছি না। দুর্ঘটনার পর লঞ্চটি ঢাকা সদরঘাটে চলে গেছে।
এদিকে দুর্ঘটনার পর লঞ্চ যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।
তথ্যসূত্র: বাংলাট্রিবিউন